বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকা ব্রিটিশ হাইকমিশনার মিসেস সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও একই কমিটির সদস্য তাবিথ আউয়াল।
সাক্ষাতে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় ও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক 























