প্রথমবারের মতো জাহাজ আমেরিকা থেকে সরাসরি আসলো মোংলা বন্দরে

আমেরিকা থেকে সরকারের আমদানীকৃত গম নিয়ে এই প্রথম সরাসরি মোংলা বন্দরে এসেছে এম,ভি উইকোটাটি। শুক্রবার বিকেলে জাহাজটি মোংলা বন্দরের ফেয়ারওয়েতে ভিড়ে। এরপর গমের গুণগতমানের পরীক্ষানিরীক্ষা শেষে রবিবার সকাল থেকে জাহাজটি হতে গম খালাসের কাজ শুরু হয়েছে। 
খাদ্য অধিদপ্তরের মোংলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুস সোবহান সরদার জানান, আমেরিকা থেকে ৬০ হাজার ৮৭৫ মেট্টিক টন গম নিয়ে আসা জাহাজ এম,ভি উইকোটাটি শুক্রবার বিকেলে মোংলা বন্দরের ফেয়ারওয়েতে ভিড়ে। এরপর জাহাজে আসা খাদ্য শস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষানিরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষানিরীক্ষায় গুণগতমান বজায় থাকায় গম খালাসের কাজ শুরু হয়। রবিবার সকাল থেকে জাহাজটি হতে গম খালাসের কাজ শুরু হয়েছে। ৬০ হাজার ৮৭৫ মেট্টিক টন গমের মধ্যে ৩৫ হাজার ৭৫ মেট্টিক টন মোংলার খাদ্য গুদামে সংরক্ষণ করা হবে। বাকী গম যাবে খুলনা, বরিশাল ও রাজশাহীতে।
তিনি আরো বলেন, উইকোটাটি একটি বড় জাহাজ, এর গভীরতা বেশি এবং জাহাজে গমও বেশি। তাই গভীর সমুদ্র এলাকা (ফেয়ারওয়েতে) রেখে খালাস করা হচ্ছে।
তিনি জানান, আমেরিকা ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর জি-টু-জি-১ এর অধীনে আমেরিকা থেকে এই প্রথম সরাসরি ৬০ হাজার ৮৭৫ মেট্টিক টন গম নিয়ে উইকোটাটি জাহাজটি মোংলা বন্দরে এসেছে। এর আগে যেসব জাহাজ এসেছে সেগুলো চট্টগ্রাম বন্দর হয়ে মোংলা বন্দরে আসে।
তিনি বলেন, আমেরিকা-বাংলাদেশ জি টু জি চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্টিক টন গম আমদানি করা হবে।
এর প্রথম চালানে গত ২৫ অক্টোবর ৫৬ হাজার ৯৫৯ মেট্টিক টন গম ও ৩ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ মেট্টিক টন গম দেশে পৌঁছেছে। ১৪ নভেম্বর আমদানিকৃত এটি গমের তৃতীয় চালান।
চুক্তি মোতাবেক ৪ লাখ ৪০ হাজার মেট্টিক টন গমের মধ্যে আমেরিকা থেকে তিনটি চালানে মোট ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ মেট্টিক টন গম দেশে পৌঁছেছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

প্রথমবারের মতো জাহাজ আমেরিকা থেকে সরাসরি আসলো মোংলা বন্দরে

আপডেট সময় ০৫:৫৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫