২৪ ঘন্টায়ও সুন্দরবনে নিখোঁজ নারী পর্যটকের সন্ধান মেলেনি

পরিবার নিয়ে সুন্দরবনে ঘুরতে এসে জালিবোট উল্টে নদীতে পড়ে নিখোঁজ হওয়া নারী পর্যটক রিয়ানা আবজালের (২৮) সন্ধান এখনো মেলেনি। রিয়ানা আবজাল এর সন্ধানে ৮ই নভেম্বর শনিবার থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড, নৌপুলিশ এবং বন বিভাগ। 
শনিবার ৮ নভেম্বর দুপুর১২টার দিকে  বনের ঢাংমারী এলাকার রিসোর্ট ‘ম্যানগ্রোভ ভেলী’তে রাত্রি যাপন শেষে  পরিবারসহ একটি বোটে করে তারা মোংলার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তাদের বোটটি ঢাংমারী খাল ও পশুর নদীর মোহনায় পৌঁছালে প্রচন্ড ঢেউয়ের তোড়ে বোটটি  উল্টে যায়। এ সময় বোটের সকলেই নদীতে পড়ে যান। তারা কেউ কেউ নিজ নিজ সাঁতরে কুলে উঠে, আবার কেউকে কেউকে আশপাশের লোকজন উদ্ধার করেন। কিন্ত নিখোঁজ হন রিয়ানা আবজাল (২৮) নামের এক নারী পর্যটক।
ওই নারী বাংলাদেশ বিমান বাহিনীর একজন পাইলট ছিলেন। পরে আমেরিকায় চলে যান তিনি।
নিখোঁজ রিয়ানার সন্ধানে তার পরিবার এবং আত্মীয়-স্বজন মোংলাতে অবস্থান করেছেন এবং বারবার মুর্চা ঢুকরে ঢুকরে কাঁদছেন।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান নিখোঁজ ওই নারী পর্যটক এর সন্ধানে শনিবার ৮ই নভেম্বর দুপুর থেকে একটানা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে বন বিভাগ, নৌ পুলিশ এবং কোস্টগার্ডের অভিযান চলছে। আমরা চেষ্টা করছি নিখোঁজ ওই নারী পর্যটককে জীবিত হোক অথবা মৃত হোক তার পরিবারের কাছে পৌঁছে দিতে। এই রিপোর্ট লেখাপর্যন্ত তার সন্ধান মেলেনি।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

 ২৪ ঘন্টায়ও সুন্দরবনে নিখোঁজ নারী পর্যটকের সন্ধান মেলেনি

আপডেট সময় ০৫:১৫:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫