প্লাবিত রাঙামাটির ফারুয়াতে ত্রাণ সংকটে ১২ হাজার মানুষ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এলাকাটিতে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট, অথচ এখনও পৌঁছায়নি কোনও সরকারি ত্রাণ। টানা দ্বিতীয় দফায় পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এলাকাটি।
শনিবার সকালে ফারুয়া ইউনিয়নের উলুছড়ি গ্রামের বাজার ও বেশ কিছু বাড়ি উজানের পানির স্রোতে তলিয়ে যায়। স্থানীয়দের ভাষ্যমতে, গত সোমবার থেকে টানা বর্ষণে প্রথমে ডুবে যায় ফারুয়া ও উলুছড়ি এলাকা। বৃহস্পতিবার বৃষ্টি কমে পানি নামতে শুরু করলেও শুক্রবার রাতের ভারী বর্ষণে আবারও প্লাবিত হয় গ্রামের বাজার ও বসতবাড়ি।
স্থানীয় বাসিন্দা মিলন তঞ্চঙ্গ্যা জানান, আশপাশের স্কুলগুলোতে আশ্রয় নিয়েছেন গ্রামবাসী। এলাকাটি দুর্গম হওয়ায় এবং মোবাইল নেটওয়ার্ক না থাকায় এখন পর্যন্ত ঠিকমতো ত্রাণ পৌঁছেনি। আরেক বাসিন্দা আব্দুল হক বলেন, তীব্র স্রোতের কারণে নৌকা নিয়ে ফারুয়ায় যাওয়ার কোনও উপায় নেই, আবার সীমান্ত সড়ক ভেঙে যাওয়ায় সড়কপথও বন্ধ। কয়েকটি বাজার তলিয়ে যাওয়ায় খাদ্য সংকট প্রকট হচ্ছে বলে জানান তিনি।
বিলাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন জানান, উপজেলায় প্রায় ২৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে, যার মধ্যে শুধু ফারুয়া ইউনিয়নেই প্রায় ১২ হাজার। তীব্র স্রোতের কারণে সেখানে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না বলে জানান তিনি। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা যাচ্ছে না বলে জানান তিনি। তবে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং স্থানীয় বাজার থেকে খাদ্যসামগ্রী কিনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা জানান, ভোররাত থেকে প্রবল বর্ষণে ফারুয়ার নিম্নাঞ্চলের প্রায় সব গ্রামই এখন পানির নিচে। চাইন্দা পাড়া, আলিখিং পাড়া, উলুছড়ি, তক্তানালা উত্তর-দক্ষিণ, ওরাছড়ি পূর্ব-পশ্চিম, লত্যাছড়ি, এগুজ্যাছড়ি, গোয়াইনছড়ি, ফারুয়া বাজার, তারাছড়ি ও যমুনাছড়িসহ একাধিক পাড়া-মহল্লা প্লাবিত হয়েছে বলে জানান তিনি।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ইরান-সংঘাতে তেলের দাম ঊর্ধ্বমুখী, চাপে এশিয়ার শেয়ারবাজার

১৩ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

প্লাবিত রাঙামাটির ফারুয়াতে ত্রাণ সংকটে ১২ হাজার মানুষ

আপডেট সময় ০৬:৪৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬