শিরোনাম :
একতা এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলে সিএনজির সাথে সংঘর্ষ, বাচ্চা রেখে বাবা-মা নেমে পড়ল সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের দেশে ভয়াবহ আকার ধারণ ডেঙ্গু প্রতিরোধে কোন উপায় আছে কি ? নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান প্রতিমন্ত্রীর ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার নয়:আইনমন্ত্রী মাত্র ২৫ কোটি বাজেটে ৩১২ কোটির রেকর্ড আয়! ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী বিপিএল দুর্নীতি: আরও দুই কর্মকর্তাকে সাময়িক নিষেধাজ্ঞা আসিফ মাহমুদের অর্থপাচার ও দুর্নীতি, দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক ৯৯তম অস্কারে বাংলাদেশ থেকে মনোনয়নের দৌড়ে পাঁচটি চলচ্চিত্র

রাঙ্গুনিয়া মরিয়ম নগর গরুর বাজারে ছুরিকাঘাতে ৩ জন আহত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর গরুর বাজারে দুই পক্ষের সংঘর্ষ ও ছুরিকাঘাতের ঘটনায় অন্তত ৩ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৬ মে) বিকেল আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ দৌলত হোসেন ও মোঃ আলীর মধ্যে পূর্ব বিরোধের জেরে বাজার এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
ঘটনায় আহত মোঃ আলী (৩৫) কে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে, এ ঘটনায় মোঃ দৌলত হোসেন (৫৪) ও তার ছেলে বাবলু হোসেনও আহত হয়েছেন। তারা মরিয়ম নগর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
মোঃ দৌলত হোসেনের অভিযোগ, একই এলাকার মোঃ আলী তাদের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করেন এবং তাদের ৩টি গরু নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
তবে অপর পক্ষও এ ঘটনায় দৌলত হোসেনদের দায়ী করে পাল্টা অভিযোগ তুলেছেন। উভয় পক্ষের বিরোধপূর্ণ বক্তব্যে ঘটনার প্রকৃত কারণ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

একতা এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলে সিএনজির সাথে সংঘর্ষ, বাচ্চা রেখে বাবা-মা নেমে পড়ল

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

৯৯তম অস্কারে বাংলাদেশ থেকে মনোনয়নের দৌড়ে পাঁচটি চলচ্চিত্র

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রাঙ্গুনিয়া মরিয়ম নগর গরুর বাজারে ছুরিকাঘাতে ৩ জন আহত

আপডেট সময় ১০:১৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬