হবিগঞ্জের বাহুবলে কারখানায় গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত ৪

হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্চারের একটি কারখানায় গ্যাস লাইনে কাজ করার সময় বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনা আহত হয়েছেন ৩ জন। তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ওই কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা পুলিশের বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম।

নিহতরা হলেন- চাঁদপুর জেলার মিজান গাজী, মাহফুজ মিয়া ও ভোলা জেলার রিয়াজ মিয়া।

এএসপি জহিরুল ইসলাম বলেন, আকিজ গ্রুপের একটি কারখানায় গ্যাসের লাইনে বিস্ফোরণে ৪ জন মারা গেছেন। এর মধ্যে দুইজন ঘটনাস্থলে ও আর দুইজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। প্রাথমিকভাবে জেনেছি, গ্যাসের প্রেসার চেক করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারণ অনুসন্ধানের পর বিস্তারিত জানা যাবে। ঘটনার খবর পেয়ে ফোর্সসহ সেখানে উপস্থিত হয়েছি।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

হবিগঞ্জের বাহুবলে কারখানায় গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত ৪

আপডেট সময় ১২:৫৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪