শিরোনাম :
রাণীশংকৈলে ট্রাকের ধাক্কায় দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
-
মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি - আপডেট সময় ০৯:৪০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- 209
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের কুলিক নদীর ব্রীজের উপর মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় হৃদয় নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা ইউপি সদস্য শফিকুল ইসলাম জানায়, শহরের কুলিক নদীর ব্রীজের উপর ট্রাকের সাথে বাইসাইকেল আরোহী পাইলট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী হৃদয়ের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। সে খঞ্জনা গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
এপ্রসঙ্গে ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোনায়েম হোসেন মুঠো ফোনে বলেন, সড়ক দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে হৃদয় নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা.আরশেদুল হক মুঠোফোনে জানান, দুর্ঘটনার স্বীকার হৃদয়ের লাশ ও গরু বোঝাই ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে নিয়মিত মামলা রুজু করা হবে।
ট্যাগস
রংপুর বিভাগ
জনপ্রিয় সংবাদ

















