শিরোনাম :
একতা এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলে সিএনজির সাথে সংঘর্ষ, বাচ্চা রেখে বাবা-মা নেমে পড়ল সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের দেশে ভয়াবহ আকার ধারণ ডেঙ্গু প্রতিরোধে কোন উপায় আছে কি ? নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান প্রতিমন্ত্রীর ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার নয়:আইনমন্ত্রী মাত্র ২৫ কোটি বাজেটে ৩১২ কোটির রেকর্ড আয়! ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী বিপিএল দুর্নীতি: আরও দুই কর্মকর্তাকে সাময়িক নিষেধাজ্ঞা আসিফ মাহমুদের অর্থপাচার ও দুর্নীতি, দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক ৯৯তম অস্কারে বাংলাদেশ থেকে মনোনয়নের দৌড়ে পাঁচটি চলচ্চিত্র

রাণীশংকৈলে গর্ভবতী গরু জবাই; মালিককে জরিমানা

রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পেটে বাচ্চা সহ গরু জবাই করে মাংস বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী আদালত। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার ২১ মার্চ সকালে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের গাজীর হাট এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে , গাজির হাট এলাকার মুনসেব আলীর ছেলে নরুল হক ও স্থানীয় ইউপি সদস্য রমজান আলী ,মুক্তার হোসেন ও গোলাম গত মঙ্গলবার একটি গরু কিনে এনে জবাই করে মাংস বিক্রি করেন । গরু জবাইয়ের সময় গরুর পেট থেকে একটি বকনা বাছুর পাওয়া যায় ,তারা কৌশলে বাছুরটিকে লুকিয়ে পাশের ঢোবায় ফেলে দেয় । বিষয়টি এলাকার লোকজনের নজরে আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত কসাই সহ সংশ্লিষ্টদের পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ২১ (১)ধারায় জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান।

এবিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাইদুর রহমান জানান গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন গরুর পেটে বাচ্চা থাকার ঘটনার সত্যতা পাওয়ায় তাদের জরিমানা করা হয়েছে এবং পরবর্তীতে কেউ এধরনের কাজ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে । এসময় সেখানে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : রানীশংকৈল মডেল স্কুলের আলোচিত ধীরেন্দ্রনাথ সহ ৪ শিক্ষক বদলি

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

একতা এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলে সিএনজির সাথে সংঘর্ষ, বাচ্চা রেখে বাবা-মা নেমে পড়ল

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

৯৯তম অস্কারে বাংলাদেশ থেকে মনোনয়নের দৌড়ে পাঁচটি চলচ্চিত্র

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রাণীশংকৈলে গর্ভবতী গরু জবাই; মালিককে জরিমানা

আপডেট সময় ০৭:১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪