শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজন, হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু আওয়ামী লীগ ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’: স্পিকার ইউরোপ জুড়ে বিক্ষোভ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবে টাইফুন যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য সব ধর্মের মানুষকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী প্রশাসনের ঘুম ভাঙিয়ে ঢাকা জাগালেন তারেক রহমান জানা গেল রমজান শুরু তারিখ সন্তানের ভবিষ্যতের কথা মনে করে ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী ব্যালন ডি’অরের সেরা মৌসুমের ভোটে মেসিকে ছাড়িয়ে ২০০৮ সালের রোনালদো ফ্রান্সজুড়ে সহিংসতা ও লুটপাট, চাপে ম্যাক্রোঁ, জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী

দুর্গা পুজা বাঙ্গালীর সাম্প্রদায়িক-সম্প্রীতির উৎসব-এসপি মির্জা সায়েম মাহমুদ

বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ(পিপিএম) বলেছেন,শারদীয় দুর্গোসৎব শুধু হিন্দুধর্মালম্বীদের উৎসব নয়,এটি বাঙ্গালীর সাম্প্রদায়িক-সম্প্রীতির উৎসব। জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলে সমৃদ্ধ-সম্প্রীতির মাধ্যমে দুর্গা পুজোর আনন্দ ভাগাভাগি করে থাকি। দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃংখলা ভাল রাখার পাশাপাশি পুজো শান্তিপূর্ণ ও নির্বিগ্নে উদযাপনের লক্ষ্যে প্রতিটি মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাদা পোষাকে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা দ্বায়িত্ব পালন করছেন। প্রতিমা বিসর্জন দেয়া পর্যন্ত পুলিশ বাহিনী মাঠে থাকবেন। সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব পালনের লক্ষ্যে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। তিনি গতকাল সোমবার(১৮ অক্টোবর) রাত ১০টায় আদমদীঘি উপজেলার সান্তাহার রথবাড়ী (মাধামাধব) দুর্গা মন্দির ও আদমদীঘি উপজেলা সদরের তালসন (কালীবাড়ী) দুর্গা মন্দির পরিদর্শনে এসে উপরোক্ত কথা গুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি)আবু সুফিয়ান,সহকারি পুলিশ সুপার(আদমদীঘি-দুপচাঁচিয়া) সার্কেল আসিফ হোসেন,আদমদীঘি থানার অফিসার ইনচার্জ(ওসি) জামিরুল ইসলাম,ওসি (তদন্ত) শহিদুল ইসলাম। সান্তাহার রথবাড়ী মন্দিরের সভাপতি প্রদীপ সরকার ও তালসন কালীবাড়ী মন্দিরের সভাপতি জগাই কুন্ডুর সভাপতিত্বে পৃথক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন,সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, জেলা পুজা উদযাপন পরিষদের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ রবীন্দ্র নাথ সাহা,আদমদীঘি উপজেলা পুজা উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ,সাধারন সম্পাদক মিহির কুমার সরকার,পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাদল মৈত্র,বিশিষ্ট সমাজ সেবক সোভা সাহা নিতিশ পাল,সহ-সভাপতি সুদেব ঘোষ,মদন মোহন সরকার,যুগ্ম সম্পাদক নিপেন সরকার,সান্তাহার পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক দীলিপ গুপ্ত, সাধারন সম্পাদক রাজ কুমার সাহা মিন্টু,পুজা উদযাপন পরিষদের নেতা ভূষন সরকার,বিদ্যুৎ দেবনাথ সহ সনাতনী সম্প্রদায়ের শতশত ভক্তবৃন্দ।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ফ্রান্সজুড়ে সহিংসতা ও লুটপাট, চাপে ম্যাক্রোঁ, জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী

১৯ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দুর্গা পুজা বাঙ্গালীর সাম্প্রদায়িক-সম্প্রীতির উৎসব-এসপি মির্জা সায়েম মাহমুদ

আপডেট সময় ১০:৫৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬