রায়গঞ্জে ৯টি চোরাই গরু উদ্ধার 

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯টি চোরাই গরু উদ্ধার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ১৩ই জানুয়ারি সোমবার সন্ধ্যা ৭ টার দিকে ঝাপড়া হরিণচরণ গ্রামের মোঃ হবিবর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার শেষে গরু ৯টি থানায় নিয়ে এলে ভুক্তভোগীরা খবর পেয়ে থানায় এসে স্ব স্ব গরুর মালিকগণ মালিকানা দাবি করে। এর মধ্যে বগুড়া জেলার ধনুট উপজেলার গোবিন্দপুর পশ্চিম পাড়া গ্রামের নওয়াব আলী সেখের পুত্র মোঃ শহিদুল ইসলাম একটি গাভী ও গাভীর বাচ্চা সহ দুটি, রায়গজ্ঞ উপজেলার আবুদিয়া মিয়াপাড়া গ্রামের মৃত এনায়েত আলীর পুত্র মোঃ আব্দুর রহমানের ১টি গাভীর বাচ্চা সহ একটি গাভী, একই উপজেলার ঝাপড়া হরিণচরণ গ্রামের মৃত আব্দুল মালেক মীরের পুত্র নুরুল ইসলাম মীরের ১টি বকনা গরু, উপজেলার ঝাপড়া রাজিবপুর গ্রামের শাহাবুদ্দিন সেখের পুত্র শাহ আলম সেখের সাদা কালো ১ বকনা গরু সহ ৯ টির অধিক মালিকানা দাবি করছে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, তদন্তকারী কর্মকর্তা এস আই নজরুল ইসলাম গরুর মালিকানা যাছাই -বাছাই অন্তে বিজ্ঞ আদালতে প্রতিবেদন প্রেরণ করবেন। আদালত থেকে গরুগুলি সঠিক মালিকানা প্রমাণ দিয়ে জামিননামা নিয়ে আসবেন। সে পর্যন্ত গরু ৯টি থানা নিজ খরচে লালন পালন করবে।
এ ব্যাপারে রায়গঞ্জ থানায় চোরাই সিন্ডিকেটের হোতা হবিবর রহমানের পুত্র আবু হোসেন ( হাশেম) সহ অজ্ঞাত ব্যাক্তিদের নামে মঙ্গলবার (১৪ই জানুয়ারি) রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নম্বর ৯। আবু হোসেনকে গ্রেফতারের জন্যে থানা পুলিশ জোর তৎপরতা চালাচ্ছেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রায়গঞ্জে ৯টি চোরাই গরু উদ্ধার 

আপডেট সময় ০৬:২১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫