সিরাজগঞ্জে সলঙ্গায় সাংবাদিককে মরধর ও অপহরণের  চেষ্টা 

সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন ভুইয়াগাঁতী  রায়গঞ্জ -সলঙ্গা মডেল প্রেসক্লাব থেকে সাংবাদিক মোঃ এরশাদ আলী আকন্দকে অপসারণ করার চেষ্টা ও বালুর ব্যবসার দুই লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা ।
জানা যায় ০৭ ই অক্টোবর ২০২৪ ইং রোজঃ সোমবার বিকালে রায়গঞ্জ -সলঙ্গা মডেল প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক, সাংবাদিক  মোঃ এরশাদ আলী আকন্দ ভুইয়াগাঁতী বাজারে মুকুল মার্কেটে অবস্থিত রায়গঞ্জ -সলঙ্গা মডেল প্রেসক্লাবের অফিস কক্ষে বালুর ব্যবসার দুই লক্ষ টাকা নিয়ে বসে ছিলেন। হঠাৎ করে হান্নান চৌধুরীর নেতৃত্বে সাইদুল ইসলাম, সোহেল, মামুন, ছায়দার, আরিফ, রুবেল, মজিদ সহ ২০/২৫ জনের একদল সন্ত্রাসী সাংবাদিক মোঃ এরশাদ আলী আকন্দকে জোরপূর্বক মারধর ও অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন বাধা দিলে সাংবাদিক মোঃ এরশাদ আলী আকন্দকে রেখে চলে যায় সন্ত্রাসীরা ।
এই বিষয়ে সাংবাদিক মোঃ এরশাদ আলী আকন্দের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, ০৭ ই অক্টোবর সিরাজগঞ্জের স্থানীয় পত্রিকা “দৈনিক কলম সৈনিক” এ সলঙ্গায় যুবলীগ নেতা আটক পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিলেন যুবদল নেতা মর্মে একটি নিউজ প্রকাশিত হয় । তাদের সন্দেহ হয় যে ওই নিউজটি সাংবাদিক এরশাদ আলী আকন্দ করেছেন। পত্রিকা অফিসে খোঁজ নিয়ে জানা যায়,”দৈনিক কলম সৈনিক পত্রিকায় সাংবাদিক এরশাদ আলী আকন্দ কোন প্রতিনিধি হিসেবে কাজ করছেন না ।
তিনি আরো বলেন, সন্ত্রাসীরা আমাকে মারধর ও জোরপূর্বক অপহরণ করার চেষ্টা করে এবং  পরবর্তীতে আমি সলঙ্গা থানায় উপস্থিত হয়ে ১১ জন সহ ১৫/২০ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করি।
সাংবাদিক মারধরের ঘটনায় সলঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি কে এম রবিউল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন সাংবাদিক মারধরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। তবে অভিযোগ পেয়েছি দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সিরাজগঞ্জে সলঙ্গায় সাংবাদিককে মরধর ও অপহরণের  চেষ্টা 

আপডেট সময় ০৫:১৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন ভুইয়াগাঁতী  রায়গঞ্জ -সলঙ্গা মডেল প্রেসক্লাব থেকে সাংবাদিক মোঃ এরশাদ আলী আকন্দকে অপসারণ করার চেষ্টা ও বালুর ব্যবসার দুই লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা ।
জানা যায় ০৭ ই অক্টোবর ২০২৪ ইং রোজঃ সোমবার বিকালে রায়গঞ্জ -সলঙ্গা মডেল প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক, সাংবাদিক  মোঃ এরশাদ আলী আকন্দ ভুইয়াগাঁতী বাজারে মুকুল মার্কেটে অবস্থিত রায়গঞ্জ -সলঙ্গা মডেল প্রেসক্লাবের অফিস কক্ষে বালুর ব্যবসার দুই লক্ষ টাকা নিয়ে বসে ছিলেন। হঠাৎ করে হান্নান চৌধুরীর নেতৃত্বে সাইদুল ইসলাম, সোহেল, মামুন, ছায়দার, আরিফ, রুবেল, মজিদ সহ ২০/২৫ জনের একদল সন্ত্রাসী সাংবাদিক মোঃ এরশাদ আলী আকন্দকে জোরপূর্বক মারধর ও অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন বাধা দিলে সাংবাদিক মোঃ এরশাদ আলী আকন্দকে রেখে চলে যায় সন্ত্রাসীরা ।
এই বিষয়ে সাংবাদিক মোঃ এরশাদ আলী আকন্দের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, ০৭ ই অক্টোবর সিরাজগঞ্জের স্থানীয় পত্রিকা “দৈনিক কলম সৈনিক” এ সলঙ্গায় যুবলীগ নেতা আটক পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিলেন যুবদল নেতা মর্মে একটি নিউজ প্রকাশিত হয় । তাদের সন্দেহ হয় যে ওই নিউজটি সাংবাদিক এরশাদ আলী আকন্দ করেছেন। পত্রিকা অফিসে খোঁজ নিয়ে জানা যায়,”দৈনিক কলম সৈনিক পত্রিকায় সাংবাদিক এরশাদ আলী আকন্দ কোন প্রতিনিধি হিসেবে কাজ করছেন না ।
তিনি আরো বলেন, সন্ত্রাসীরা আমাকে মারধর ও জোরপূর্বক অপহরণ করার চেষ্টা করে এবং  পরবর্তীতে আমি সলঙ্গা থানায় উপস্থিত হয়ে ১১ জন সহ ১৫/২০ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করি।
সাংবাদিক মারধরের ঘটনায় সলঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি কে এম রবিউল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন সাংবাদিক মারধরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। তবে অভিযোগ পেয়েছি দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
আরো পড়ুন : পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে ব্যাপক অনিয়ম দূর্নীতির অভিযোগ

Share this news as a Photo Card