সিরাজগঞ্জের পাঙ্গাসীতে রাস্তায় গর্ত চলাচলে জনতার ভোগান্তি

সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসীর শ্রীদাসগাতি আঞ্চলিক মহাসড়ক এর গা ঘেষে শহিদের দোকানের পাশ দিয়ে বয়ে চলা কাঁচা সড়কের পাশে বাঁশ দিয়ে বেড়া দেওয়া ও রাস্তার মাঝখানে মাটি কেটে গর্ত করায় একই এলাকার পথচারীদের চলাচলের ও অসহায় গরীব মানুষের ভ্যানগাড়ী, অটোরিকশা বাইসাইকেল সহ সকল প্রকার চলাফেরায় চরম ভোগান্তির স্বীকার হচ্ছে।

গত ২৬ শে অক্টোবর ২০২৪ ইং সরেজমিনে গিয়ে জানা যায় রাস্তার মাঝখানে মাটি কেটে গর্ত করা হয়েছে এবং রাস্তার উপর পাশে বাঁশ দিয়ে বেড়া দিয়ে রাস্তাটি সংকুচিত করা হয়েছে যার ফলে এলাকার মানুষ চলাচল করতে পারছে না। স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরাদের চলাচল করতে ব্যাপক ভোগান্তির স্বীকার হতে হচ্ছে।

রাস্তার এই সম্যসা কেন জানতে চাইলে শ্রীদাসগাতী ও হাটপাঙ্গাসী এলাকার শহিদ, সাইদুল,আলম,আবুসাইদ,ও ভ্যান চালক রফিকুল ইসলাম বলেন শ্রীদাসগাতী গ্রামের মাতবর শহিদুল ইসলাম, পিতা মৃত নাসের আলী তার জমির সাথে হওয়ায় সে অবৈধভাবে এই রাস্তাটি কেটে বেড়া দিয়ে মানুষের চলাচলের বিঘ্ন ঘটিয়ে অনৈতিক কাজ করেছে। মাটি কেটে গর্ত করার কারণে প্রায় সময়ই এখানে পানি জমে থাকে । এই রাস্তা দিয়ে  ব্রিটিশ আমল থেকে এলাকার মানুষ  চলাচল করে। সালাম চেয়ারম্যান এর সময় একটি প্রকল্প দিয়ে এই রাস্তায় মাটি ভরাটের কাজও করা হয়েছিলো। আমরা শহিদুলকে বার বার বলার পরও সে এবিষয়ে কোন গুরুত্ব দিচ্ছে না। বিষয়টি সত্য নয়, দুই পাশ থেকে জায়গা নিয়ে রাস্তা করা হলে আমার কোন সম্যসা নেই। রাস্তা হোক সেটা আমি চাই। অন্য দিকে ভুক্তভোগীরা বলেন রাস্তার সমস্যা ঠিক করে না দিলে আমরা উপজেলা প্রসাশন বরাবর অভিযোগ দায়ের সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবো। এ বিষয়ে  এলাকাবাসী সংশ্লিষ্ট কতৃপক্ষের সুনজর প্রত্যাশা করছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সিরাজগঞ্জের পাঙ্গাসীতে রাস্তায় গর্ত চলাচলে জনতার ভোগান্তি

আপডেট সময় ০৫:৩৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪