শিরোনাম :
ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি বিষয়ে মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত সরকারের ১৮০ দিন: অর্জন, ব্যর্থতা আর অমীমাংসিত প্রশ্নের নিকাশ কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল প্রস্তুত, ঘোষণা যেকোনো সময়: মুখ্য সচিব অনুকূল পরিবেশ ছাড়া ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ
টানা দ্বিতীয়

সাফজয়ী নারীদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা

ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। শিরোপা ধরে রাখা নারীদের নিয়ে আনন্দে ভাসছে দেশের আপামর ফুটবল ভক্তরা। সাফজয়ী নারীরা দেশে ফিরবেন বৃহস্পতিবার (৩১ অক্টোবর)। দেশে ফেরার পর নারী দলকে সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এদিকে সাফজয়ী নারীদের মুঠোফোনে শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নারীরা দেশে ফিরলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে বিকেলে তাদের সঙ্গে দেখা করবেন তিনি।

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বুধবার (৩০ অক্টোবর) নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে সাফের শিরোপা ধরে রাখল বাংলার নারীরা। টানা দ্বিতীয়বার বাংলাদেশের কাছে হেরে সাফ জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল নেপালের। সবমিলিয়ে, নেপাল হারল টানা তৃতীয় সাফের ফাইনালে।

বাংলাদেশের পক্ষে গোল করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। গত আসরের ফাইনালেও নেপালকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশ।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

টানা দ্বিতীয়

সাফজয়ী নারীদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ১০:০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪