শিরোনাম :
ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি বিষয়ে মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত সরকারের ১৮০ দিন: অর্জন, ব্যর্থতা আর অমীমাংসিত প্রশ্নের নিকাশ কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল প্রস্তুত, ঘোষণা যেকোনো সময়: মুখ্য সচিব অনুকূল পরিবেশ ছাড়া ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ

সাকিবের দৃষ্টিতে বাংলাদেশের দুর্ভাগা ক্রিকেটার নাসির,সাব্বির,ইমরুল,মিঠুন

বাংলাদেশের ক্রিকেটে সেরা ফিনিশারের নাম বললে সবার আগে আসবে নাসির হোসেনের নাম। কিন্তু ক্যারিয়ারকে খুব বেশি লম্বা করতে পারেননি তিনি। নাসিরের মতো আরেক ক্রিকেটার সাব্বির রহমানও দারুণ সম্ভাবনা নিয়ে এসেছিলেন। সময়ের স্রোতে তিনিও ছিটকে গেছেন। এর বাইরে ইমরুল কায়েস ও মোহাম্মদ মিঠুনও নিজেদের থিতু করতে পারেননি। সাকিবের দৃষ্টিতে বাংলাদেশের দুর্ভাগা ক্রিকেটার হচ্ছেন তারা।

আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের ফেসবুক পেজ থেকে সাকিবের সাক্ষাৎকারের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানেই তার কাছে বাংলাদেশের দুর্ভাগা ক্রিকেটারদের নাম জানতে চাওয়া হয়। উত্তরে সাকিব বলেছেন, ‘নাসির হোসেন, সাব্বির রহমান, ইমরুল কায়েস—এ রকম আরও অনেক খেলোয়াড় আছে। এ রকম আসলে অনেক অনেক…। এটা নির্বাচকেরা ভালো উত্তর দিতে পারবেন। অনেক খেলোয়াড়ই আছে যারা দুর্ভাগা, আপনি যাদের নাম বললেন সঙ্গে মিঠুন—আরও অনেক খেলোয়াড়ই আছে যাদের ক্যারিয়ার অনেক ছোট ছিল, হয়তো আরও ভালো করতে পারতো।’

সাকিব মনে করেন, বাস্তবতার কারণেই সব খেলোয়াড় সমান সুযোগ পাবে না, ‘আসলে খেলাটাই এমন। ওই যে আপনার ১৫ জন নির্বাচন করতে হবে, তারপর ১১ জন। সেখান থেকে যারা সুযোগ পায় আসলে তাদের পারফর্ম করারও একটা দায়িত্ব আছে। কেউ বলতে পারে, কেউ কম সুযোগ পেয়েছে। যা ঘটে, সবাই আসলে একরকম সুযোগ পায় না। এটা দেওয়াও আসলে সম্ভব না।’

এই সুযোগের ক্ষেত্রে নির্বাচকদের আস্থার একটি বিষয়ও জড়িত উল্লেখ করেছেন সাকিব, ‘আপনার দল আপনি চালাচ্ছেন, সবাইকে আপনি একভাবে বিশ্বাসও করতে পারবেন না, একভাবে সুযোগও দিতে পারবেন না। কাউকে এক ম্যাচ পর মনে হবে, না একে দিয়ে হবে না। আবার কাউকে দেখে মনে হবে না ও পারবে। এ ব্যাপারটা আসলে থাকে। ভুল কিছু না। যেটা হচ্ছে, কেউ কম সুযোগ পাবে কেউ বেশি। যে কম পাচ্ছে তার জন্য সেটাই যথেষ্ট সুযোগ, যে বেশি পাচ্ছে তার জন্য ওটাই যথেষ্ট। ওখান থেকেই একজন খেলোয়াড়ের দায়িত্ব নিজেকে কীভাবে মেলে ধরতে পারবে।’

ভারতকে ধবলধোলাই করে ইতিহাস গড়ল নিউজিল্যান্ড

নিলামের আগে মুস্তাফিজকে ছেড়ে দিল চেন্নাই

শেষ হলো আইপিএলের রিটেনশন; কার দাম বাড়লো কত?

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সাকিবের দৃষ্টিতে বাংলাদেশের দুর্ভাগা ক্রিকেটার নাসির,সাব্বির,ইমরুল,মিঠুন

আপডেট সময় ০৩:০০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪