সিরাজগঞ্জে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম এলাকায় অভিনব পদ্ধতিতে কাপড়ের ব্যাগে গাঁজা নিয়ে যাওয়ার সময় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। গত ১৪ নভেম্বর গভীর রাতে র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র‌্যাব গোয়েন্দা শাখার যৌথ অভিযানে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার মনতলা এলাকার মো. মীর হোসেন ওরফে রাজু (৩৫) এবং নওগাঁ জেলার বদলগাছী থানার চক জলাল এলাকার মোছাম্মাত সনি আক্তার (২১)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসার সাথে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। তাদের মোবাইল ফোনের মাধ্যমে গাঁজা ক্রয়-বিক্রয়ের যোগাযোগ করা হতো বলে জানায়।
র‌্যাব-১২ সূত্রে জানা যায়, র‌্যাবের একটি চৌকস দল র‌্যাব বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ এলাকায় ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কের পাশে অভিযান চালায়। এ সময় তারা কাপড়ের ব্যাগে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ ১৯০০ টাকা জব্দ করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সিরাজগঞ্জে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

আপডেট সময় ০৫:০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম এলাকায় অভিনব পদ্ধতিতে কাপড়ের ব্যাগে গাঁজা নিয়ে যাওয়ার সময় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। গত ১৪ নভেম্বর গভীর রাতে র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র‌্যাব গোয়েন্দা শাখার যৌথ অভিযানে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার মনতলা এলাকার মো. মীর হোসেন ওরফে রাজু (৩৫) এবং নওগাঁ জেলার বদলগাছী থানার চক জলাল এলাকার মোছাম্মাত সনি আক্তার (২১)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসার সাথে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। তাদের মোবাইল ফোনের মাধ্যমে গাঁজা ক্রয়-বিক্রয়ের যোগাযোগ করা হতো বলে জানায়।
র‌্যাব-১২ সূত্রে জানা যায়, র‌্যাবের একটি চৌকস দল র‌্যাব বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ এলাকায় ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কের পাশে অভিযান চালায়। এ সময় তারা কাপড়ের ব্যাগে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ ১৯০০ টাকা জব্দ করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরো পড়ুন : রায়গঞ্জ তাড়াশ সলঙ্গার উন্নয়নে নিবেদিত আবু বক্কার সিদ্দিক ফিরোজ 

Share this news as a Photo Card