দুর্বার রাজশাহীর মালিককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ; পাওনা পরিশোধের অঙ্গীকার

বিপিএলে নানা অনিয়মের আদ্যোপান্ত অনুসন্ধানে একটি সত্যানুসন্ধান কমিটি কাজ করছে বলে জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, বিপিএলের দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমানকে আজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তিনি তিন কিস্তিতে দলের সব পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দিয়েছেন।

“দুর্বার রাজশাহী তার দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের সঙ্গে একের পর এক চুক্তি লঙ্ঘন করে টুর্নামেন্ট তথা রাষ্ট্রের সম্মান আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ করেছে,” সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, দুর্বার রাজশাহীর কর্মকাণ্ড গণমাধ্যমে প্রচার হলে বিষয়টি নিষ্পত্তির জন্য ফ্রাঞ্চাইজি মালিকের সঙ্গে আলোচনায় বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপদেষ্টাকে দোসরা ফেব্রুয়ারির মধ্যে দলের ৫০ শতাংশ পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হয়। তবে তা বাস্তবে আলোর মুখ দেখেনি, বরং গণমাধ্যমে উঠে এসেছে অনিয়মের নানান অভিযোগ।

“বিভিন্ন মাধ্যম থেকে ফ্রাঞ্চাইজি মালিকের বিরুদ্ধে মামলা করার খবরও কানে আসলে, দেশের ভাবমূর্তি রক্ষার্থে বিষয়টি আরো গুরুত্ব সহকারে তদন্ত করে মন্ত্রণালয়। এছাড়াও বিভিন্ন মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি মালিকের পালিয়ে যাবার গুঞ্জন উঠলে হস্তক্ষেপ করতে বাধ্য হয় সরকার,” বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “দলটির এমন টালমাটাল অবস্থা সামাল দিয়ে সংশ্লিষ্ট সকলের পাওনা বুঝিয়ে দিতে ৩রা ফেব্রুয়ারি প্রথম প্রহরে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয় দলটির বিতর্কিত মালিক শফিকুর রহমানকে। সংকট নিরসনে সমাধান জানতে চাইলে, নিজের দোষ স্বীকার করে নিয়ে ২৫ শতাংশ হারে ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারি ২০২৫ তথা তিন কিস্তিতে দলের সমস্ত পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন তিনি।”

এছাড়াও, প্রতি কিস্তিতে খেলোয়াড় ছাড়াও দল সংশ্লিষ্ট সকলেই অর্থ বুঝে পাবেন বলেও নিশ্চয়তা দেন শফিক। অন্যথায় তার বিরুদ্ধে যে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে বলেও জানিয়েছেন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দুর্বার রাজশাহীর মালিককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ; পাওনা পরিশোধের অঙ্গীকার

আপডেট সময় ০৫:৪৮:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫