শিরোনাম :
ঢাকায় ট্রাম্পের দূত সার্জিও গোর, তিন দিনের গুরুত্বপূর্ণ সফর মানবপাচার ও স্ক্যাম প্রতিরোধে জিরো টলারেন্স নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগবে দুই সপ্তাহ রুপিতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চায় রাশিয়া মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার উন্নয়ন প্রকল্পে লাভের হিসাবে কারসাজি আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া লাল কাপড় বেঁধে প্রতিবাদ, রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান আন্দোলনকারীদের

চলতি মাসেই উদ্ধার পাবে অপহৃত জাহাজের ২৩ নাবিক : নৌ-প্রতিমন্ত্রী

আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমালিয়ার জলদস্যুদের হাতে অপহৃত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে চলতি মাসেই উদ্ধার করা সম্ভব বলে জানিয়েছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌপরিবহণ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে তাদের নিরাপদে উদ্ধার করে দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা। এ বিষয়ে কাজ চলছে। পুরো পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আশা করি আমরা ২৩ জন জিম্মিকে নিরাপদে ফিরিয়ে আনতে সক্ষম হব।

ক্রুদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, নৌপরিবহণ অধিদপ্তর তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে এবং তারা সবাই নিরাপদ ও সুস্থ আছেন। ঈদুল ফিতরের আগেই তাদের ফিরিয়ে আনার টার্গেট ছিল আমাদের। আমরা আমাদের টার্গেট মিস করেছি। আশা করছি খুব শিগগিরই তাদের ফিরিয়ে আনা সম্ভব হবে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে, তবে নৌপরিবহণ বিভাগও কাজ করছে বলে জানান খালিদ মাহমুদ।

আরো পড়ুন : ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ২০ কি‌লো‌মিটার যানজট

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

লাল কাপড় বেঁধে প্রতিবাদ, রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান আন্দোলনকারীদের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

চলতি মাসেই উদ্ধার পাবে অপহৃত জাহাজের ২৩ নাবিক : নৌ-প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:৪১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪