তারাকান্দায় মসজিদে বাসের ধাক্কা, বাবা-ছেলে নিহত

ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ধাক্কা লেগে বাসযাত্রী বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

শুক্রবার (৬ জুন) সকাল ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কে উপজেলার পশ্চিম তালদিঘি ফকির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় গ্রামের মো. পারভেজ মিয়া (৩৫) ও তার ছেলে মো. হাসান মিয়া (০৮)।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি শেরপুরের দিকে যাচ্ছিল। সকাল ৮টার দিকে তারাকান্দার পশ্চিম তালদিঘি ফকির বাড়ি পর্যন্ত আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি মসজিদে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। এসময় আহত হয়েছেন আরও ১২ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ওসি মো. টিপু সুলতান।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

তারাকান্দায় মসজিদে বাসের ধাক্কা, বাবা-ছেলে নিহত

আপডেট সময় ১১:৩২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫