শিরোনাম :
রাজশাহীতে ৪জন জন আটক
-
মোঃ নাসির উদ্দিন, রাজশাহী জেলা প্রতিনিধি - আপডেট সময় ০৬:৫৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- 221
রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ৪ জন গ্রেপ্তার হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ৩ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ২ জন ও মাদক মামলায় ১ জন।
বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত ছাত্রলীগ কর্মী মো: সুমন আলী (২৯) নাটোর জেলার বাগাতিপাড়া থানার চক হরিরামপুর এলাকার মো: বদিউজ্জামান বদির ছেলে। বর্তমানে সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ট্যাগস
রাজশাহী বিভাগ
জনপ্রিয় সংবাদ



























