আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মা মারা গেছেন

প্রয়াত অধ্যাপিকা মাহমুদা বেগম। ফাইল ছবি

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। আজ রোববার ভোর সোয়া পাঁচটার দিকে রাজধানীর মগবাজার ইনসাফ আল বারাকাহ কিডনি হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

তাঁর একমাত্র ছেলে মাহমুদুর রহমান, পুত্রবধূ ফিরোজা মাহমুদ এবং ছোট বোন মনিরা মাহমুদসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন।

অধ্যাপিকা মাহমুদা বেগম দৈনিক আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান ছিলেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন।

মরহুমার জানাজা আজ রোববার (৬ জুলাই) বাদ জোহর গুলশান আজাদ মসজিদে হবে। এরপর জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরে তাঁকে দাফন করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মা মারা গেছেন

আপডেট সময় ১০:৫৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫