পঞ্চগড়ে ২৩ জনকে পুশইন করেছে ভারত

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশু মিলিয়ে ২৩ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার গভীর রাতে মেইন পিলার ৭৫৭-এর ২ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয় বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা।

পুশইন হওয়া ২৩ জনের মধ্যে ১৩ জন নারী, ৯ জন পুরুষ ও ১ শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং যশোর, সাতক্ষীরা, লালমনিরহাট ও নড়াইল জেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে ভারতের মুম্বাইসহ বিভিন্ন শহরে বাসা-বাড়ি ও শ্রমিকের কাজ করছিলেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে হাড়িভাসা বাজারে ১৮ জন অপরিচিত মানুষ ঘোরাঘুরি করছিলেন। বাজারের নিরাপত্তা প্রহরী ও গ্রাম পুলিশ সদস্যরা তাদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যান। এছাড়া ইউনিয়নের জোতবাহাদিপাড়া এলাকা থেকে আরও ৫ জনকে ইউপি সদস্যের মাধ্যমে আটক করা হয়।

হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নুর ই আলম বলেন, “ভোরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল কয়েকজন। বাজারের নিরাপত্তা প্রহরী ও গ্রাম পুলিশ তাদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও বিজিবিকে খবর দেই।”

খবর পেয়ে বিজিবি এসে তাদের স্থানীয় ঘাগড়া সীমান্ত ফাঁড়ির ক্যাম্পে নিয়ে যায়। এরপর জিডিমূলে সদর থানায় হস্তান্তর করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামান বলেন, “আটক ২৩ জনের পরিচয় যাচাই চলছে। বাংলাদেশি পরিচয় নিশ্চিত হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখযোগ্য বিষয় হলো, এবারও পুশইন হওয়া ব্যক্তিদের প্রথমে আটক করেছে স্থানীয় নিরাপত্তা প্রহরী ও গ্রাম পুলিশ—বিজিবি কেবল পরে এসে তাদের জিম্মায় নেয়।

এর আগে গত তিন মাসে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৬৬ জনকে ১১ দফায় পুশইন করেছে বিএসএফ।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পঞ্চগড়ে ২৩ জনকে পুশইন করেছে ভারত

আপডেট সময় ০৬:২০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫