রাজশাহীর পবায় একই পরিবারের ৪ জনের মৃতদেহ উদ্ধার

রাজশাহীতে একই পরিবারের চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) নগরী উপকণ্ঠে খড়খড়ি বামন শেখর এলাকার একটি বাসা থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মো. মিনারুল, তার স্ত্রী মোসা. মনিরা খাতুন, দেড় বছর বয়সী মিথিলা খাতুন ও মো. মাহিম (১১)।

পুলিশ বলছে, ঋণের বোঝার চাপ সইতে না পেরে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন মো. মিনারুল।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, আমরা জানতে পেরেছি মিনারুল তার স্ত্রী ও দুই সন্তানকে গামছা দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যা করেন। এরপর তিনি নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

সিরাজগঞ্জে পরীক্ষার ফির নামে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রাজশাহীর পবায় একই পরিবারের ৪ জনের মৃতদেহ উদ্ধার

আপডেট সময় ১০:৫৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫