ঢাবিতে ‘ঠিকাদারির টাকা’ নিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ঠিকাদারির টাকা’ নিতে এসে আটক হয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাকিব হোসেন।

রোববার (১৭ আগস্ট) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ের একটি কক্ষ থেকে প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

টক রাকিব হোসেন ঢাবির ২০০৯-১০ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কবি জসীম উদ্‌দীন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

আটকের সময় রাকিব হোসেন জানান, তিনি বিশ্ববিদ্যালয়ের কিছু ঠিকাদারির জামানতের টাকা নিতে এসেছিলেন। এসময় প্রক্টরিয়াল টিম তাকে নিতে এলে তিনি টয়লেটে ঢুকে লুকানোর চেষ্টা করেন। পরে তাকে সেখান থেকে আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, হাইকোর্ট এলাকায় ছাত্রদলের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। আজ সে ক্যাম্পাসে এলে শিক্ষার্থীরা প্রক্টরিয়াল টিমকে জানায় এবং থানায় দিয়ে আসা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ঢাবিতে ‘ঠিকাদারির টাকা’ নিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা আটক

আপডেট সময় ০৬:১৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫