ডাকসু নির্বাচন পর্যবেক্ষণে গণমাধ্যম কর্মীদের আবেদন আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী নিবন্ধিত বা লাইসেন্সধারী ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের জন্য পর্যবেক্ষক কার্ড প্রদান করা হবে। রিটার্নিং কর্মকর্তাদের এক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

ফররুখ মাহমুদ জানান, সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি ইলেকট্রনিক মিডিয়ার সর্বোচ্চ ছয়জন, প্রতিটি প্রিন্ট মিডিয়ার সর্বোচ্চ তিনজন এবং প্রতিটি অনলাইন মিডিয়ার সর্বোচ্চ তিনজন সাংবাদিককে পর্যবেক্ষক কার্ড প্রদান করা হবে। কার্ডটি শুধু ৯ সেপ্টেম্বরের জন্য প্রযোজ্য থাকবে।

ফররুখ মাহমুদ আরও জানান, আগ্রহী গণমাধ্যম প্রতিনিধিদের আবেদনকারী প্রতিষ্ঠানের নিবন্ধন/লাইসেন্সের প্রমাণপত্রের ফটোকপি (দুই কপি) ও প্রত্যেক আগ্রহী সাংবাদিককে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (দুই কপি) জমা দিতে হবে।

সংশ্লিষ্ট কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আগামী সোমবারের (২৫ আগস্ট) মধ্যে জমা দিতে হবে বলেও জানান ফররুখ মাহমুদ। সূত্র : বাসস।

ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : আইন উপদেষ্টা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ডাকসু নির্বাচন পর্যবেক্ষণে গণমাধ্যম কর্মীদের আবেদন আহ্বান

আপডেট সময় ০৫:৩৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫