নুরুল হক নুর পুরোপুরি ঝুঁকিমুক্ত: ঢামেক পরিচালক

ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান/ছবি সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত এবং তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।

তিনি জানান, নুরের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে এবং তাকে দেশেই চিকিৎসা দেওয়া সম্ভব। তবে চিকিৎসার ফলোআপের জন্য তিনি দেশের বাইরে যাবেন কি না, তা তার পরিবার সিদ্ধান্ত নেবে। এসময় তিনি নুরের সুস্থতার জন্য তার নেতাকর্মীদের অযথা কেবিনে ভিড় না করার অনুরোধ করেন।

এর আগে গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দুপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁনসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত হওয়ায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরাতন ভবনের ভিআইপি কেবিনে চিকিৎসাধীন।

নুরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নুরুল হক নুর পুরোপুরি ঝুঁকিমুক্ত: ঢামেক পরিচালক

আপডেট সময় ০৭:৪১:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫