শিরোনাম :
হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রে চার্চে বন্দুকধারীর হামলায় নিহত ৪, আহত ৮

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে মরমনদের একটি চার্চে বন্দুকধারীর হামলা ও অগ্নিকাণ্ডে অন্তত ৪ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপ পুলিশের প্রধান উইলিয়াম রেনে জানান, স্থানীয় সময় রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জরুরি কল পাওয়ার মাত্র আট মিনিট পরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে গুলি করে হত্যা করে। নিহত বন্দুকধারীর নাম থমাস জেকব স্যানফোর্ড (৪০), যিনি নিকটবর্তী বার্টন শহরের বাসিন্দা।

তদন্তে জানা গেছে, হামলাকারী চার্চের দরজায় একটি গাড়ি ঢুকিয়ে ভেতরে ঢোকে এবং স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি চালায়। এরপর সে গ্যাসোলিন ব্যবহার করে চার্চে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুরো চার্চ প্রায় ধ্বংস হয়ে গেছে।

অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (এটিএফ) ব্যুরোর ডেট্রয়েট শাখার বিশেষ এজেন্ট জেমস ডেয়ার জানিয়েছেন, “আমরা বিশ্বাস করি হামলাকারী গ্যাসোলিন জাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করেছে।”

পুলিশ জানায়, নিহতদের পাশাপাশি আরও দুইজনের মরদেহ চার্চের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও কিছু মানুষ নিখোঁজ আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আহত আটজনকে স্থানীয় হেনরি ফোর্ড জেনেসিস হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় গণমাধ্যমকে জানান, “আমার বন্ধুরা ভেতরে মারা গেছে। আমি যেসব ছোট শিশুদের রোববার পড়াই, তাদের কয়েকজন আহত হয়েছে। এটি আমার জন্য ভীষণ মর্মান্তিক।”

অন্য একজন বলেন, “আমার স্বামী ভেতর থেকে চিৎকার শুনেছেন, একজন মহিলা সাহায্যের জন্য চিৎকার করছিলেন।”

মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার ঘটনাটিকে “অগ্রহণযোগ্য” উল্লেখ করে বলেন, “প্রার্থনার স্থানে সহিংসতা ভয়াবহ এবং নিন্দনীয়।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, “হামলাকারী নিহত হয়েছে, তবে এখনও অনেক কিছু জানার বাকি আছে।”

এফবিআই প্রধান কাশ প্যাটেল জানান, এফবিআই ইতোমধ্যে স্থানীয় পুলিশের সঙ্গে তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, এই হামলার একদিন আগেই মরমন চার্চের ১০১ বছর বয়সী নেতা রাসেল নেলসন মারা যান।

গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরের জনসংখ্যা প্রায় ৭ হাজার ৭০০, যা ডেট্রয়েট থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত।

পশ্চিমা উসকানি পেলে ‘কঠোর জবাব’ দেবে রাশিয়া : ল্যাভরভ

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

যুক্তরাষ্ট্রে চার্চে বন্দুকধারীর হামলায় নিহত ৪, আহত ৮

আপডেট সময় ১১:৩৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫