শিরোনাম :
ডোনাল্ড ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’: ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় পার্লামেন্টের ৫০ সদস্যের বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর: ভারত কি নজর রাখছে পরিস্থিতির ওপর? সুখরঞ্জন বালি গুমের মামলা: গ্রেপ্তার সাবেক পুলিশ কর্মকর্তা ছেলেকে পাশে রেখে আমিরের ঘোষণা, ‘রোববার বিয়ে করছি’ ‘বাংলা কিউআর’-এর ছোঁয়ায় বদলে যাচ্ছে ক্যাশলেস অর্থনীতির চিত্র এলপিজির দাম কমল ৩৫৭ টাকা,১২ কেজির নতুন দাম হয়েছে ১ হাজার ৫২৮ টাকা। নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণে ‘চাকরি ছেড়ে ভোটে আসতে হবে’, আইন করার দাবি শিক্ষামন্ত্রীর নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী : ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন বাজেট ২০২৬-২৭: সংসদে সরব বিরোধী দল, তবে অর্থবিলে নেই কোনো সংশোধনী প্রস্তাব—কী বার্তা দিচ্ছে এই নীরবতা? সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল:ভাঙবে কি ইতিহাস?

অবশেষে মেয়ের ছবি প্রকাশ করলেন রণবীর-দীপিকা

বলিউডের শক্তিশালী জুটি রণবীর সিং-দীপিকা পাড়ুকোন দীপাবলি উপলক্ষে তাদের ভক্তদের একটি বিশেষ উপহার দিয়েছেন। প্রথমবারের মতো, তাদের মেয়ে দুয়ার ছবি প্রকাশ্যে আনলেন এই জুটি। দীপাবলিতে এই দম্পতি সোশ্যাল মিডিয়ায় একটি সুন্দর পারিবারিক ছবি শেয়ার করেছেন, সেখানে দীপিকা ও রণবীরকে তাদের ছোট্ট মেয়ে দুয়ার সঙ্গে দেখা গিয়েছে।

দুয়ার ছবি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা আনন্দে ফেটে পড়েন। অনুরাগী থেকে সেলিব্রিটিরা সকলেই ছোট্ট দুয়াকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। অভিনেত্রী অনন্যা পান্ডে লিখেছেন, ‘ও মাই গড’। অভিনেত্রী হানসিকা মোতওয়ানি পোস্টটিতে মন্তব্য করে লিখেছেন, ‘খুব সুন্দর’। অভিনেত্রী গওহর খান লিখেছেন, ‘আশীর্বাদ। ঈশ্বর আপনার পরিবারকে ভালোবাসা, আলো, সুরক্ষা এবং সমৃদ্ধি দান করুন’।

একজন ভক্ত লিখেছেন, ‘সবচেয়ে মিষ্টি দীপাবলির উপহার’। অন্য একজন মন্তব্য করেছেন, ‘দুয়া দেখতে ঠিক মায়ের মতো’।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা পাড়ুকোন। গত বছর গণেশচতুর্থীর পরের দিনেই ইনস্টাগ্রামে মেয়ের নাম ‘দুয়া’ জানিয়েছিলেন তিনি, দিয়েছিলেন ছোট্ট পায়ের ছবি। ঠিক এক বছর পর দীপাবলিতেই মুখ প্রকাশ করে যেন পূর্ণতা দিলেন সেই মুহূর্তকে।

বলিউডের কিংবদন্তী কৌতুক অভিনেতা আসরানি মারা গেছেন

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ডোনাল্ড ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’: ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় পার্লামেন্টের ৫০ সদস্যের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল:ভাঙবে কি ইতিহাস?

০১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

অবশেষে মেয়ের ছবি প্রকাশ করলেন রণবীর-দীপিকা

আপডেট সময় ১২:২৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫