পাবনায় ট্রাকচাপায় শিশু শিক্ষার্থীসহ নিহত ৩

‎পাবনায় মালবাহী ট্রাকচাপায় বিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছে। আজ ‎রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন- পাবনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী তাসমিয়া আক্তার, পঞ্চম শ্রেণির ছাত্র আবু তোহা ও ভ্যানের ড্রাইভার আকরাম হোসেন।

জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে পাবনার জালালপুর এলাকায় ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের ৮-১০ জন শিক্ষার্থী ভ্যানগাড়িতে করে বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে পাবনাগামী একটি মালবাহী ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীসহ ভ্যানচালক নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত হন আরও দুজন পথচারী। খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ও ট্রাকটি জব্দ করে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

‎মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ভ্যানের ড্রাইভারসহ তিনজন নিহত ও দুজন চায়ের দোকানে থাকা ব্যক্তি আহত হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যমুনা রেলসেতুর পিলারে হেয়ার ক্র্যাকে দেওয়া হচ্ছে আঠার প্রলেপ

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পাবনায় ট্রাকচাপায় শিশু শিক্ষার্থীসহ নিহত ৩

আপডেট সময় ০১:১৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫