শিরোনাম :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকের বিরুদ্ধে যুব সমাজের মানববন্ধন ও বিক্ষোভ
-
রেজাউল করিম, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা - আপডেট সময় ০৬:০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- 134
“মাদককে না বলি,মাদক মুক্ত সমাজ গড়ি”এই প্রতিপাদ্বকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকের বিরুদ্ধে যুব সমাজের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার পূর্নিমাগাতী ইউনিয়নের গয়হাট্টা বাজার শহিদ মিনার চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্নিমাগাতী ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা:মো:এমদাদুল হক শাহারুলের সভাপতিত্বে ও পূর্নিমাগাতী ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুব বিভাগের পাঠাগার বিষয়ক সম্পাদক মো: রিজনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পূর্নিমাগাতী ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সিনিয়র সহ-সভাপতি মো:মানছুর রহমান সিদ্দিকি (পল্লী মানছুর)।
এসময় আরো উপস্থিত ছিলেন,পূর্নিমাগাতী ইউনিয়ন জামায়াতের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আলী আহমাদ, পূর্নিমাগাতী ইউনিয়ন জামায়াতের বায়তুল মাল সম্পাদক সাজিদুল ইসলাম রোকন, পূর্নিমাগাতী ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সহ-সভাপতি মো:গনি মিয়া, পূর্নিমাগাতী ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের ক্রিয়া বিষয়ক সম্পাদক মো:আবু শামা হোসাইন, পূর্নিমাগাতী ইউনিয়ন যুব বিভাগের বায়তুল মাল সম্পাদক মো:শিহাব উদ্দিন,সহকারী মো:শুরুজ্জামান, পেশাজীবি সংগঠনের সহকারী সেক্রেটারি মো:সিদ্দিকুল ইসলাম তোতা মো:রাশিদুল ও মো:হিমোন সরদার সহ উল্লাপাড়া মডেল থানার অফিসার বৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা মাদক সেবন ও ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী প্রধান করেন।
জনপ্রিয় সংবাদ



























