শিরোনাম :
ডোনাল্ড ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’: ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় পার্লামেন্টের ৫০ সদস্যের বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর: ভারত কি নজর রাখছে পরিস্থিতির ওপর? সুখরঞ্জন বালি গুমের মামলা: গ্রেপ্তার সাবেক পুলিশ কর্মকর্তা ছেলেকে পাশে রেখে আমিরের ঘোষণা, ‘রোববার বিয়ে করছি’ ‘বাংলা কিউআর’-এর ছোঁয়ায় বদলে যাচ্ছে ক্যাশলেস অর্থনীতির চিত্র এলপিজির দাম কমল ৩৫৭ টাকা,১২ কেজির নতুন দাম হয়েছে ১ হাজার ৫২৮ টাকা। নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণে ‘চাকরি ছেড়ে ভোটে আসতে হবে’, আইন করার দাবি শিক্ষামন্ত্রীর নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী : ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন বাজেট ২০২৬-২৭: সংসদে সরব বিরোধী দল, তবে অর্থবিলে নেই কোনো সংশোধনী প্রস্তাব—কী বার্তা দিচ্ছে এই নীরবতা? সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল:ভাঙবে কি ইতিহাস?

আইয়ুব বাচ্চুর গান গেয়ে ভাইরাল ডন

সালমান শাহ হত্যা মামলার আসামি হয়ে নতুন করে আলোচনায় এসেছেন ঢালিউডের খলঅভিনেতা আশরাফুল হক ডন। আদালতের নির্দেশে মামলার সব আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির পর থেকেই আবারও তার নাম ঘুরছে আলোচনার কেন্দ্রে।

শোনা যাচ্ছে, দ্রুতই আসামিদের গ্রেফতারের পদক্ষেপ নেওয়া হতে পারে। ইমিগ্রেশন পুলিশকেও ইতোমধ্যে তাদের বিষয়ে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে গুঞ্জন, ডন নাকি দেশ ছেড়ে পালিয়েছেন! তবে সেই গুজব উড়িয়ে দিয়েছেন তিনি নিজেই। ফেসবুকে একটি স্ট্যাটাসে ডন জানিয়েছেন, পালানোর প্রশ্নই আসে না, প্রয়োজনে তিনি আইনের কাছে আত্মসমর্পণ করবেন।

তবে তার এই আত্মসমর্পণের ঘোষণার চেয়েও বেশি আলোচনায় এসেছে একটি গান। সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে ডনের গাওয়া আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘এখন অনেক রাত’। একটি ভিডিওতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে মাইক্রোফোন হাতে গানটি গাইছেন তিনি। মুহূর্তেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গানটি কয়েক লাখ ভিউ ছাড়িয়ে যায়। অনেকেই মন্তব্য করেছেন, ‘খলনায়ক হয়েও কণ্ঠে দারুণ মাধুর্য।’ আবার কেউ লিখেছেন, ‘গানটা শুনে পুরোনো দিন মনে পড়ে গেল।’

তবে প্রশংসার পাশাপাশি এসেছে তীব্র সমালোচনাও। মন্তব্যের ঘরে অনেকে তাকে সরাসরি ‘সালমান শাহের খুনি’ আখ্যা দিয়ে দ্রুত গ্রেফতারের দাবি জানান। কেউ কেউ লিখেছেন, ‘গান গাইছেন ভালো, তবে এবার কারাগারে বসে গাওয়ার প্রস্তুতি নিন।’

এদিকে সূত্র জানিয়েছে, সালমান শাহ হত্যা মামলার তদন্তে নতুন মোড় এসেছে। মামলার ১১ আসামির মধ্যে ডনও রয়েছেন। তদন্ত সংস্থার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন কিছু তথ্য মিলেছে। সেসব যাচাই-বাছাই করা হচ্ছে।’

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ ডিসেম্বর রহস্যজনকভাবে মারা যান ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ। আত্মহত্যা না হত্যা এই প্রশ্নে প্রায় তিন দশক পেরিয়ে গেলেও উত্তর আজও মেলেনি।

হৃৎ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে হাসান মাসুদ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ডোনাল্ড ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’: ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় পার্লামেন্টের ৫০ সদস্যের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল:ভাঙবে কি ইতিহাস?

০১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আইয়ুব বাচ্চুর গান গেয়ে ভাইরাল ডন

আপডেট সময় ১১:৪৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫