শিরোনাম :
হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

সংসদ নির্বাচনের আগে গণভোট দিতে হবে : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৬ সালে নির্বাচন দেখতে হলে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি দিতে হবে। জুলাই সনদের বাস্তবায়নের জন্য আগে গণভোট দিতে হবে। আমরা চাই আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হোক। তবে তার আগেই গণভোটের আয়োজন হোক।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে আট দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর আমির বলেন, আমরা লড়াই করে ফ্যাসিবাদ বিদায় করেছি। লড়াই করে দাবিও আদায় করব। জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন। জনগণের ভাষা না বুঝলে পরিণতি ভোগ করতে হবে।

শফিকুর রহমান আরও বলেন, আমরা ভদ্র ভাষায় কথা বলছি, তবে আমাদের দাবি আদায় হিমালয়ের মতো অনড় থাকবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এদিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি এবং নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতসহ আট দলের সমাবেশ চলছে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর পল্টনে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা।

দুপুর ২টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ। সমাবেশে উপস্থাপনা করছেন আট দলের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

গত ৭ নভেম্বর এই দলগুলো প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেয়। কিন্তু সরকারের পক্ষ থেকে সাড়া না পাওয়ায় তারা আজকের (মঙ্গলবার) সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। দলগুলোর প্রধান দাবিগুলো হলো—জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা, আনুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত করা, নির্বাচন সুষ্ঠু করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা ও জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সমাবেশে অংশগ্রহণকারী দলগুলো হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সংসদ নির্বাচনের আগে গণভোট দিতে হবে : জামায়াত আমির

আপডেট সময় ০৬:০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫