রাজধানীর মিরপুরে বাসে আগুন

রাজধানীর মিরপুরে শতাব্দী পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে মিরপুর-১ নম্বর সেকশনের সনি স্কয়ারের রূপায়ণ টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মতিউর রহমান বলেন, তিন ব্যক্তি যাত্রীবেশে বাসটিতে উঠে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

ডিএমপির ট্রাফিক বিভাগের (মিরপুর) তথ্য অনুযায়ী, আজ দুপুর আনুমানিক ১টা ৩ মিনিটের দিকে সনি স্কয়ারের রূপায়ণ টাওয়ারের সামনে শতাব্দী পরিবহণের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাসটিতে অগ্নিসংযোগকারী পরিচয় জানা যায়নি। আশপাশের লোকজনের সহায়তায় আগুন নেভানো সম্ভব হয়েছে।

এ বিষয়ে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আযম গণমাধ্যমকে জানান, আজ দুপুর ১টার দিকে শতাব্দী পরিবহণের একটি বাস মিরপুর-২ নম্বর সেকশনের দিক থেকে নিউ মার্কেটের দিকে যাচ্ছিল। সনি সিনেমা পেরিয়ে যাওয়ার পথে যাত্রীবেশে থাকা তিন ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়। এ ঘটনায় বাসের সামনের দিকের কয়েকটি আসন পুড়ে গেছে। তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রাজধানীর মিরপুরে বাসে আগুন

আপডেট সময় ০৬:০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫