আমদানি করা সংস্কৃতিকে রুখে দিতে হবে : রেজাবুদ্দৌলা চৌধুরী

  • সৈয়দ রনো
  • আপডেট সময় ০৮:২৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • 195
জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত ৭ নভেম্বরের আলোচনা সভা ও কবিতাপাঠ আয়োজনে বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী বলেছেন, আমদানি করা এবং অনুপ্রবেশকারী বিজাতীয় সংস্কৃতিকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে।
তিনি বলেন, সবার আগে আমাদের বাংলাদেশ, আমাদের শাশ্বত সংস্কৃতি। শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ। তারা কিছুতেই বিজাতীয় সংস্কৃতিকে গ্রহণ করবে না।
বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত আলোচনা ও কবিতাপাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলা একাডেমির আল মাহমুদ কর্ণারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি শাহীন রেজা। উদ্বোধন করেন বিশিষ্ট কবি ও সাংবাদিক জাহাঙ্গীর ফিরোজ। স্বাগত বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক কবি ও শিক্ষাবিদ ড.শহিদ আজাদ।
মূল প্রবন্ধ পাঠ করেন সাংবাদিক ও গবেষক জামাল উদ্দিন জামাল। উপস্থাপনা করেন কবি কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিজন রফিকুল ইসলাম ও শাহ সিদ্দিক ।
কবি জাহাঙ্গীর ফিরোজ বলেন, আমরা শুধু বাঙালী নই আমরা বাংলাদেশী বাঙালী, এ কারণে কিছুতেই আমাদের এক করা যাবে না। এক নিরঙ্কুশ স্বাতন্ত্র্যতা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আর এই স্বাতন্ত্র্যতা আমাদের দান করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
কবি শাহীন রেজা বলেন, আমাদের জাতীয়তাবাদের উৎসমূল ৭ নভেম্বর। এই একটি দিবস আমাদেরকে উপহার দিয়েছে নতুন একটি চেতনা । এরমধ্য দিয়েই জাতীয় জীবনে নতুন দিকনির্দেশনা নিয়ে আবির্ভূত হয়েছেন জনতার প্রাণের মানুষ জিয়াউর রহমান।
কবি ড.শহিদ আজাদ বলেন, ৭ নভেম্বর না হলে আমরা একটি দেশের পুর্নাঙ্গ তাবেদার রাষ্ট্রে পরিনত হতাম। সিপাহী জনতার ঐক্য আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে।
রফিকুল ইসলাম বলেন, শহীদ জিয়া আমাদেরকে শুধু বহুদলীয় গণতন্ত্র, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার পথ দেখাননি একটি স্বাধীন সাংস্কৃতিক বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ করেছেন।
অন্যান্যের মধ্যে আলোচনা ও কবিতাপাঠে অংশগ্রহণ করেন কবি শামীমা চৌধুরী, কবি ও শিক্ষাবিদ তন্ময় হারিস, কবি শাওন আসগর, কবি সৈয়দ রনো, কবি সাজেদা হেলেন, কবি ফরিদ ভূইয়া, কবি হুমায়ুন কবির সিকদার, কবি ও পুথিকার জালাল খান ইউসুফী, কবি রি হোসাইন, কবি মাহমুদুন্নবী জ্যোতি, কবি কুতুবউদ্দিন, কবি নাহিন শিল্পী, চারনকবি সফিকুল ইসলাম বিক্রমপুরী, এড. ইকবাল সেলিম, ফিরোজ আহমেদ রুবেল, নিয়াজ রায়হান, মিজানুর রহমান, গোলাম মাওলা শিকদার প্রমুখ।
অনুষ্ঠানে জননন্দিত জননায়ক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন কবি ও ইসলামী চিন্তক কুতুবউদ্দিন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আমদানি করা সংস্কৃতিকে রুখে দিতে হবে : রেজাবুদ্দৌলা চৌধুরী

আপডেট সময় ০৮:২৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫