বিদায় দিতে এয়ারপোর্টে না যেতে তারেক রহমানের অনুরোধ

আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেদিন তাঁকে বিদায় জানাতে এয়ারপোর্টে গিয়ে ভিড় না করতে যুক্তরাজ্যের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

লন্ডনের সিটি প্যাভিলিয়নে মহান বিজয় দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনাসভায় তিনি এ অনুরোধ জানান।

তারেক রহমান বলেন, প্রিয় ভাই-বোনেরা আপনাদের সঙ্গে আমি ১৮ বছর ছিলাম, বহু স্মৃতি। যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের প্রবাসীরা মানসিকভাবে সাহস দিয়েছেন, সহযোগিতা করেছেন, সমর্থন জুগিয়েছেন। লন্ডনের প্রত্যেকের কাছে অনুরোধ–২৫ তারিখ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাবো; দয়া করে কেউ সেদিন আপনারা এয়ারপোর্টে যাবেন না।

এয়ারপোর্টে গেলে হট্টগোল হবে এবং এতে দেশের সুনাম নষ্ট হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, যারা এয়ারপোর্টে যাবেন না, আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন ধরে নেব–তারা দল ও সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। এয়ারপোর্টে না যাওয়ার অনুরোধের পরও যারা যাবেন ধরে নেব– তারা ব্যক্তিগত স্বার্থের জন্য গেছেন।

সকলের কাছে দোয়া চেয়ে তারেক রহমান বলেন, আপনাদের সামনে যে পরিকল্পনাগুলো তুলে ধরেছি, আল্লাহ যেন তৌফিক দেন দেশ এবং দেশের মানুষের জন্য সেই কাজগুলো যেন সম্পন্ন করতে পারি।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিদায় দিতে এয়ারপোর্টে না যেতে তারেক রহমানের অনুরোধ

আপডেট সময় ১১:৫৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫