মনোনয়নপত্র সংগ্রহ করলেও প্রার্থী হলেন না মাহফুজ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। গতকাল রোববার (২৮ ডিসেম্বর) লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার (২৯ ডিসেম্বর) তিনি তা জমা দেননি। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মাহফুজ আলম নিজেই।

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক ছিলেন মাহফুজ। এর পরিপ্রেক্ষিতে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১০ ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) মাহফুজের যোগ দেওয়ার জোর গুঞ্জন ওঠে। পাশপাশি বিএনপিতে যোগ দেওয়ারও আলোচনা হয় একটা সময়।

তবে রোববার জামায়াত ও সমমনা দলগুলোর ১০ দলীয় নির্বাচনি সমঝোতায় এনসিপির যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসার পর মাহফুজ ফেসবুকে লেখেন, এই সমঝোতার আওতায় প্রার্থী হতে প্রস্তাব তাকেও দেওয়া হয়েছিল। তবে তিনি এই এনসিপির অংশ হচ্ছেন না।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মনোনয়নপত্র সংগ্রহ করলেও প্রার্থী হলেন না মাহফুজ

আপডেট সময় ০৭:৫৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫