এবার মুস্তাফিজকে মুখ খুললেন নিয়ে ‘শিবসেনা’র সংসদ সদস্য

ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর অন্যতম শিবসেনা। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিতে উঠেপড়ে লেগেছিল কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। তাদের ক্রমাগত হুমকির ফলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সিদ্ধান্ত নেয় মুস্তাফিজকে আইপিএলে না খেলানোর। মুস্তাফিজকে দল থেকে বাদ দিতে শাহরুখ খানের কাছে অনুরোধ জানিয়েছিলেন হিন্দুত্ববাদী রাজনৈতিক দল শিবসেনার নেতা সঞ্জয় নিরুপম। টাইগার পেসারকে হুমকিও দিয়ে রেখেছিলেন তিনি।

এই সিদ্ধান্তের দুদিন পেরিয়ে গেলেও দুই দেশেই বিরাজ করছে উত্তেজনা। পক্ষে-বিপক্ষে চলছে আলোচনা-সমালোচনা। আলোচনায় যোগ দিয়েছেন শিবসেনারই একজন সংসদ সদস্য প্রিয়াংকা চতুর্বেদী। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই বিষয়ে একটি পোস্ট করেন প্রিয়াংকা।

প্রিয়াংকা বলেন, ‘বিসিসিআইয়ের যথাযথ যাচাই-বাছাই ও অনুমতি সাপেক্ষে আইপিএলে সুযোগ পাওয়া একজন বাংলাদেশি খেলোয়াড়কে আক্রমণ করা এবং তাকে কেন্দ্র করে হিন্দি সিনেমার কিংবদন্তি একজন যিনি সেই দলের মালিক (শাহরুখ খান), তাকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে লক্ষ্যবস্তু বানানো—এসব কোনোটিই বাংলাদেশের হিন্দুদের স্বার্থ রক্ষা বা আমাদের পারস্পরিক সম্পর্কের উন্নতি ঘটাবে না। বরং ভারতের প্রতি মানুষের ক্ষোভ আরও বাড়িয়ে তুলবে।’

এর আগে মুস্তাফিজের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর। ভারতীয় গণমাধ্যমে শশী থারুর বলেন, ‘ভারত যদি প্রতিবেশী দেশগুলোকে এভাবে দূরে সরিয়ে দেয়, তাহলে কেউই আর খেলতে আসবে না। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে ক্রিকেটকে জড়ানোর কোনো মানে নেই। মুস্তাফিজুর একজন ক্রিকেটার। এসবের সঙ্গে তাকে জড়ানো ঠিক নয়। সে কারও বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি। কাউকে আক্রমণ করেনি। কিংবা এই ধরনের ঘৃণ্য কাজগুলোকে সমর্থন করেনি।’

‘যদি ভারত প্রতিবেশী দেশগুলোকে এভাবে দূরে সরিয়ে দেয়, তাহলে কেউই আর খেলতে আসবে না। তাতে আখেরে ক্ষতিই হবে। এই বিষয়ে আমাদের উদারতার পরিচয় দেওয়া উচিত।’ –যোগ করেন শশী থারুর।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

এবার মুস্তাফিজকে মুখ খুললেন নিয়ে ‘শিবসেনা’র সংসদ সদস্য

আপডেট সময় ০৬:৫৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬