ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

বোদায় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ আব্দুল খালেক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিড়ি ইউনিয়নের কালিয়াগঞ্জ বাজারে প্রতিপক্ষ শেবকতুল্লার ছেলে অলিয়ার রহমান গংদের বিরুদ্ধে গত ৪ মে শনিবার কালিয়াগঞ্জ বাজারে জমি দখলের পায়তারা, দোকান লুটপাটসহ টিন সেট ঘর ভাংচুর, মোটরসাইকেল ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মে) সকালে বোদা পৌর সভার সাতখামারে অনুষ্ঠিত হওয়া সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মিথ্যা মামলার আসামী দেওয়ান আলীর ছেলে আবু হেলাল, মোজাম্মেল হক ও হারুন অর- রশিদ এর পক্ষে তাদের বড় ভাই আনোয়ার মাস্টার উপস্থিত থেকে বক্তব্য দেন।

তিনি বলেন, প্রতিপক্ষ ঝলই শালশিরী ইউনিয়নের মোটাপাড়া গ্রামের বাদী শেবকতুল্লার ছেলে অলিয়ার রহমান গংরা আমাদের বাপ দাদার পৈত্রিক সম্পত্তি কিসামত বাহাদুর নারায়নী মৌজার জেএল নয়-২২, খতিয়ান নং-৮৫, দাগ নং-১২৯৭, জমির পরিমাণ ২২ শতক জমি দখল করা, দোকানের মালামাল ও টিন সেট ঘর ভাংচুর, মোটরসাইকেল ভাংচুর, ৪ টি মোবাইল ভাংচুর সহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট ও ক্ষতিসাধন করে। তাদের ভাড়া করা বাহিনী নিয়ে অতর্কিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাথারী জখম করে। এতে দেওয়ান আলী, মানিক, হাচিনা, খাদিজা, মরিয়ম, হ্যাপি, মুসকান (৭) গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে বোদা উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী আনোয়ার হোসেন মাষ্টার সাংবাদিকদের জানান, আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘটনায় ন্যায় বিচার পেতে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।

আরো পড়ুন : হঠাৎ বন্ধ সিএনজি: দুর্ভোগে চার উপজেলার মানুষ, দুশ্চিন্তায় চালকরা

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বোদায় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় ১২:৩৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪