মারা গেলেন অভিনেতা জাভেদ

বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন। আজ বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর উত্তরার একটি হাসপাতালে মারা যান তিনি। জাভেদকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ এফডিসি প্রাঙ্গণে নেওয়া হয়। এরপর তাকে উত্তরায় ১২ নম্বর সেক্টর বড় মসজিদ সংলগ্ন কবরস্থানে দফন করা হয়।

জাভেদের পরিবাররের বরাদ দিয়ে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।

কিংবদন্তি এই নায়ক দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। এ ছাড়া হার্টের সমস্যাও ছিল তাঁর। এর আগে দুইবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।

১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত উর্দু সিনেমা ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে অভিষেক ইলিয়াস জাভেদের। তবে ১৯৬৬ সালে ‘পায়েল’ সিনেমার পর দর্শকপ্রিয়তা বাড়তে থাকে এই নায়কের। এই সিনেমায় তার নায়িকা ছিলেন শাবানা। এরপর প্রায় ২০০ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। নব্বই দশক পর্যন্ত তিনি সিনেমায় সুবর্ণ সময় কাটিয়েছেন।

এ ছাড়া তিনি ছিলেন একজন নৃত্য পরিচালকও। তার আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনা দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটলেও পরবর্তীতে নায়ক হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে। তিনি তার অনেক কাজের মধ্যে ‘নিশান’ চলচ্চিত্রের জন্য বেশি পরিচিত।

জাভেদের জন্ম ১৯৪৪ সালে, ব্রিটিশ ভারতের পেশাওয়ারে। পরে তিনি স্বপরিবারে সেখান থেকে পাঞ্জাবে চলে আসেন। ১৯৮৪ সালে চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মারা গেলেন অভিনেতা জাভেদ

আপডেট সময় ০৬:৪৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬