নারীদের জন্য ‘সান্ধ্য বাস’ চালু করা হবে : জামায়াত আমির

ফাইল ফটো

সরকার গঠন করতে পারলে কর্মজীবী নারীদের জন্য রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে ‘সান্ধ্য বাস’ চালু করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

আজ রোববার (২৫ জানুয়ারি) ঢাকার যাত্রাবাড়ীতে এক জনসভায় শফিকুর রহমান বলেন, বর্তমানে নারীদের জন্য দুটি জিনিস নেই। একটি হচ্ছে তাদের নিরাপত্তা, আরেকটি হচ্ছে তাদের সম্মান বা মর্যাদা। আমরা কথা দিচ্ছি— ঘরে, চলাচলে এবং কর্মস্থলে—তিনটা জায়গায় আপনাদের জন্য আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব এবং মর্যাদা আপনাদের হাতে তুলে দেব।

জামায়াত আমির আরও বলেন, কোনো জালিম আপনাদেরকে আর ইভটিজিং করার দুঃসাহস দেখাবে না। কর্মক্ষেত্রে কোনোভাবেই আপনাদেরকে আর হেনস্তার শিকার হতে হবে না। মর্যাদা এবং নিরাপত্তার সাথে আপনারা করবেন। চলাচলের সময়, বিশেষ করে, পিক আওয়ারে বড় শহরগুলোতে রাজধানীসহ আমরা শুধু মহিলাদের জন্য ইভনিং বাস সার্ভিস চালু করব, ইনশাআল্লাহ।

তিনি বলেন, পুরুষরা হাঁটতে পারবে, সাইকেল চালাতে পারবে, বাইক চালাতে পারবে। তারা পাবলিক ট্রান্সপোর্টে ঠেলাঠেলি করে উঠতে পারবে। কিন্তু আমাদের মায়ের মর্যাদা আমাদের জীবনের চেয়ে বেশি। আমরা চাই না আমাদের মায়েরা ওইরকম বিব্রতকর পরিস্থিতিতে পড়ুক।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নারীদের জন্য ‘সান্ধ্য বাস’ চালু করা হবে : জামায়াত আমির

আপডেট সময় ০৫:০২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬