নির্বাচনী প্রচারে ভোটারদের যে আহ্বান জানালেন মিলন

১৭ বছর ধরে বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করে কেউ সফল হয়নি। এই দাবি করে রাজশাহী-৩ আসনের বিএনপি প্রার্থী শফিকুল হক মিলন বলেছেন, ভোটারদের সমর্থন না পেয়ে কিছু দল নানা বিভ্রান্তি ছড়িয়ে জনগণকে ধোঁকা দেয়ার চেষ্টা করছে। এই চেষ্টাও সফল হবে না।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারেক রহমানের নেতৃত্বের সাথে থাকার আহ্বান জানিয়ে শফিকুল হক মিলন বলেন, ধর্মকে ব্যবহার করে কারো রাজনীতি করা উচিত নয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টা থেকে পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি বাজারের বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন মিলন। পরে দিনব্যাপী তিনি ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজার ও মাঠে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে নির্বাচনী প্রচার চালান।
এসময় মিলনের সাথে অন্যান্যের মধ্যে নির্বাচনী প্রচারে অংশ নেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, পারিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব মোকলেসুর রহমান রিন্টু, বিএনপি নেতা শফিকুল ইসলাম ও জেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নির্বাচনী প্রচারে ভোটারদের যে আহ্বান জানালেন মিলন

আপডেট সময় ১১:৪২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬