শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি বিষয়ে মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত সরকারের ১৮০ দিন: অর্জন, ব্যর্থতা আর অমীমাংসিত প্রশ্নের নিকাশ কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল প্রস্তুত, ঘোষণা যেকোনো সময়: মুখ্য সচিব অনুকূল পরিবেশ ছাড়া ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্ট জয়

ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

দ্বিতীয় ম্যাচে এসেও জয় অব্যাহত রেখেছে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। নেপালের পোখারায় অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলে জিতেছে বাংলাদেশ। এই জয়ে চার দলের টুর্নামেন্টের ফাইনালে এক পা দিয়ে রেখেছে পিটার বাটলারের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। সেটি তারা ধরে রাখে পুরো ৯০ মিনিট। গোলগুলো অবশ্য হয়েছে প্রথমার্ধে। ২৯ মিনিটে প্রথম লিড নেয় বাংলাদেশ। দলকে এগিয়ে নেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার।

টানা দ্বিতীয় জয়ে বাংলাদেশের পয়েন্ট এখন ৬। প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে রীতিমতো উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে জিতলেও আজ হেরেছে ভারত। তাদের পয়েন্ট ৩। আজ বিকালে স্বাগতিক নেপাল ও ভুটান মুখোমুখি হবে। ম্যাচটি ড্র হলে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হবে।

অন্যদিকে, আজকের ম্যাচে নেপাল জিতলে এবং শেষ ম্যাচে তারা বাংলাদেশকে হারালে তাদের হবে ৬ পয়েন্ট। আর ভারতও পরের ম্যাচে ভুটানকে হারালে তিন দলেরই হবে সমান পয়েন্ট। সেক্ষেত্রে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী দুই ফাইনালিস্ট নির্ধারিত হবে।

আগামী ৪ ফেব্রুয়ারি নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এবং একই দিন ভারত খেলবে ভুটানের সঙ্গে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালে অংশ নেবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

শাহজাদপুরে শতাব্দী প্রাচীন আশ্রমে রাধাগোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্ট জয়

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

আপডেট সময় ০৫:২২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬