আবারো উত্তাল শাহবাগ, ইনকিলাব মঞ্চের রাস্তা অবরোধ

রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ও পুলিশের হামলায় সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৬টার দিকে শাহবাগে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

এর আগে গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত থেকে জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

আজ শুক্রবার বিকেল পৌনে ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রাকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর জলকামান ব্যবহার ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। এই ঘটনায় আহত হন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ও বেশ কয়েকজন সাংবাদিকসহ প্রায়অর্ধশতাধিক নেতাকর্মী। আহত অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশের এই তৎপরতার প্রতিবাদে রাজধানীর শাহবাগে অবস্থান নেয় ছাত্রজনতা। এ সময় নানা বিষয়ে স্লোগান দিতে থাকে তারা। এতে বন্ধ রয়েছে চারপাশের রাস্তায় যানবাহন চলাচল।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আবারো উত্তাল শাহবাগ, ইনকিলাব মঞ্চের রাস্তা অবরোধ

আপডেট সময় ০৭:২৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬