জয়ের ব্যাপারে আশাবাদি : তারেক রহমান

নির্বাচনে জয়ের ব্যাপারে কনফিডেন্ট জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি ঢাকা শহরের কিছু জায়গায় (কেন্দ্র) ঘুরে এসেছি। গতরাতেও তারা চেষ্টা করেছে, আজকেও নিশ্চয়ই তাদের সেই চেষ্টা অব্যাহত রাখবে। জনগণ যেন শান্তিপূর্ণ অবস্থায় তাদের ভোট প্রদান করতে পারেন। কারণ গত এক যুগেরও বেশি সময় ধরে মানুষ এই অধিকার থেকে বঞ্চিত ছিল। মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা আছে।

গুলশান বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার বিভিন্ন কেন্দ্র ঘুরে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, আমি সবাইকে আহ্বান করবো, আমরা সকলে মিলে যেন শান্তিপূর্ণ ও সুন্দরভাবে আমাদের এই অধিকার প্রয়োগ করতে পারি। আমরা সবাই মিলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার উদ্যোগ গ্রহণ করতে পারি।

জয়ের ব্যাপারে বিএনপি কতটা আশাবাদী জানতে চাইলে তারেক রহমান বলেন, আমরা কনফিডেন্ট, আলহামদুলিল্লাহ বিজয়ের ব্যাপারে আশাবাদী।

কত আসনের জয়ে আশাবাদী জানতে চাইলে তারেক রহমান বলেন, আমরা এতটুকু প্রত্যাশা করছি- যত আসন পেলে আমরা সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারব।

নির্বাচন বিএনপি জয়ী হলে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তারেক রহমান বলেন, যাদেরকে সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছি, কম বেশি সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে চাই।

সারাদেশে ভোটের খবর কেমন জানতে চাইলে তারেক রহমান বলেন, আমি এতক্ষণ বিভিন্ন কেন্দ্র ঘুরেছি, এখনও সারাদেশের খবর পাইনি। এই মাত্র অফিসে এলাম। ৫ ঘণ্টা অতিবাহিত হয়েছে, কিন্তু আমি বিভিন্ন কেন্দ্র ঘুরছিলাম। ফলে, আমি খবর নিতে পারিনি। মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমের খবর দেখছিলাম। সেখানে দেখলাম, এখন বিভিন্ন জায়গায় অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। কোন একটি রাজনৈতিক দল কিছু অপ্রত্যাশিত ঘটনা বারবার ঘটিয়ে যাচ্ছে। কাজেই আমরা চাই না, এমন ঘটনা ঘটুক। আমরা মনে করি, দেশের মালিক হচ্ছে জনগণ। তারা যদি বেরিয়ে আসে, তারা যদি অধিকার প্রয়োগ করে, ভোটের সংখ্যা যতবেশি বাড়বে, সব দলের ষড়যন্ত্র প্রতিহত করা যাবে।

তারেক রহমান আরও বলেন, যারা অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে, তাদের প্রতি মানুষের বিরূপ ধারণা তো বাড়বেই। এই ঘটনাগুলো ভালো না। তারা বিভিন্নভাবে অনৈতিক কাজ করার চেষ্টা করছে।

ভোটের ফলাফল গণনায় দেরি হওয়ার আশঙ্কা দেখছেন কিনা জানতে চাইলে তারেক রহমান বলেন, ফল গণনা নিয়ে দেরি হওয়ার কোনো কারণ দেখি না। কেন দেরি হবে। সমগ্র দেশের মানুষ যেখানে ভোট দিয়েছে, সেখানে তারা তো ফল দ্রুতই চাইবে। নির্বাচন কমিশন চেষ্টা করবে যত দ্রুত সম্ভব দেশের মানুষের ভোট প্রদানের ফল তাদের কাছে পৌঁছে দিতে।

বিএনপির চেয়ারম্যান আরও বলেন, আমরা ৯১ ও ৯৬ ও ২০০১ সালেও নিরপেক্ষ নির্বাচন দেখেছি। ফল ঘোষণা সাধারণ একটা সময় তো আছেই। আমরা প্রত্যাশা করবো এবারও যত দ্রুত সম্ভব ভোটের ফল জানতে পারবে। নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ ও বির্তকিতহীন হয়, তাহলে অবশ্যই কেন মেনে নিবো না? আমরা সব দলই মেনে নেবো। তবে, অবশ্যই এখানে একটা শর্ত আছে- নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে।

আরেক প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারম্যান বলেন, আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এ রকম বিষয় তো মেনে নেওয়া যাবে না, কেউ মেনে নিবে না।

ভোটের পরিবেশ কেমন দেখছেন জানতে চাইলে তারেক রহমান বলেন, আমি ঢাকা শহরে যেমন পরিবেশ দেখেছি, তাতে মনে হয়েছে মানুষ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জয়ের ব্যাপারে আশাবাদি : তারেক রহমান

আপডেট সময় ০৪:২৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬