সর্বোচ্চ আসন পাবে জামায়াত : মাহবুব জুবায়ের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আমরা ২৯৯ আসনে যে প্রার্থী দিয়েছি আশা করছি সর্বোচ্চ ভোট পেয়ে জনগণের প্রত্যাশা পূরণ করব।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ‘১১ দলীয় নির্বাচনি ঐক্যের’ প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রশাসনের কিছু দুর্বলতা ছিল, কিছু অসহযোগিতা ছিল, তবে দেশের মানুষ এই নির্বাচন উপভোগ করেছে। কিছু অনিয়ম হয়েছে, আশা করি আইনশৃঙ্খলা বাহিনী এর জন্য পদক্ষেপ নেবে।

নির্বাচনে ফলাফল মেনে নেবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জামায়াতের এই নেতা বলেন, অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় এবার উৎসবমুখর নির্বাচন হয়েছে। সব মিলিয়ে যে ফলাফল আসবে আমরা দায়িত্বশীল পর্যায়ে সেটি দেখব।

জামায়াতের এই নেতা আরও বলেন, নির্বাচনের ভোট গ্রহণ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ ১৫ বছর পর মানুষ উৎসবমুখর নির্বচনে অংশ নিয়েছে। মানুষ লঞ্চে, ট্রেনে, বাসে করে নির্বাচনে অংশ নিতে নিজ এলাকায় গেছেন। এটি জুলাই অভ্যুত্থানের একটা সফলতা।

তিনি বলেন, এই নির্বাচনে সবার আন্তরিকতা ছিল, সবাই চেষ্টা করেছে। সবার অংশগ্রহণ ছিল। এই নির্বাচনে খুব বড় কোনো ঘটনা ঘটেনি। কিছু এলাকায় ঘটনা ঘটেছে। বিশেষ করে শরীয়তপুর, কুমিল্লা, নোয়াখালীতে কিছু বাঁধা বিপত্তির ঘটনা ঘটেছে। গতকাল থেকে উদ্বেগ উৎকথনা ছিল, মিডিয়া ট্রায়াল ছিল। তবে আজ জনগণ শান্তিপূর্ণ ভোট প্রদানের মাধ্যমে সব কিছুর জবাব দিয়েছে। আমরা ১১ দলীয় জোটের মাধ্যমে সব তথ্য আপনাদের জানাব।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সর্বোচ্চ আসন পাবে জামায়াত : মাহবুব জুবায়ের

আপডেট সময় ০৬:৪৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬