যুব সম্প্রদায়ের কথা শুনব, সবাইকে গুরুত্ব দেব : তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে এসে দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিনি দেশের যুব সম্প্রদায়ের কথা শুনবেন, পাশাপাশি তিনি সবার কথাকেই গুরুত্ব দেবেন।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির আয়োজনে দলটির নির্বাচনোত্তর প্রথম সংবাদ সম্মেলনে এসে এসব কথা বলেন তারেক রহমান। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এই নির্বাচন ও পরবর্তী সরকার গঠন যুবশক্তির এক অবিনাশী আন্দোলনের ফল, তাই ত্যাগ স্বীকার কথা সেইসব যুবকদের কণ্ঠস্বরকে কতটা গুরুত্ব দেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমরা যুব সম্প্রদায়ের কথা শুনব। তবে এর পাশাপাশি সাধারণ জনগণের কথাও আমারা গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখব।

তারেক রহমান বলেন, প্রত্যেকটি ইস্যুকেই আমরা গুরুত্ব দেব। সবার কথা শোনার বিষয়টি আমাদের নির্বাচনি ইশতেহারে উল্লেখ করা হয়েছে। আমরা আমাদের ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে আমাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবো।

তারেক রহমান বলেন, জনগণকে কনভিন্স করে নিজেদের সঙ্গে নিয়ে আসাটাই ছিল আমাদের নির্বাচনের ইঞ্জিনিয়ারিং।

সারাদেশে দল-মত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, এবার দেশ গড়ার সময়। এ সময় সবাইকে, আমি আপনি সবাইকে ভূমিকা পালন করতে হবে।

একইসঙ্গে বিএনপি ও জোটভুক্ত সবাইকেও শান্ত থাকার আহ্বান জানান তারেক রহমান।

কেউ যেন আইন হাতে তুলে না নেন— এমন আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ভিন্নমতসহ ভিন্ন ধর্ম, ভিন্ন মত সবার জন্য আইন সমান। কেউ আইন হাতে তুলে নিলে তা মেনে নেওয়া হবে না। ভিন্নমত ভিন্ন দলের সবার সহযোগিতা নিয়ে দেশ গড়ার কাজ করতে চাই।

সকল দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে বলেও জানান তারেক রহমান।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

যুব সম্প্রদায়ের কথা শুনব, সবাইকে গুরুত্ব দেব : তারেক রহমান

আপডেট সময় ০৫:২০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬