শিরোনাম :
কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে হোটেলের পার্কিংয়ে আগুন, নিরাপদে ৩০০ পর্যটক আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট ও শপিং মল ওয়েস্ট ইন্ডিজ টেস্টের দলে নেই নাহিদ, ফিরলেন তাসকিন তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬, আহত ৫৪ জনের বেশি গরুর মাংস নিয়ে নবীজির সতর্কবার্তা, হাদিসের ব্যাখ্যা কী? ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ঢাকায় ফিরলেন ৩৫ বাংলাদেশি গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২ জন উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়েছে ভূমিমন্ত্রীকে সাজেকে গোলাগুলিতে আটকে পড়া ২,৯৩৩ পর্যটকে সড়ালো নিরাপত্তা বাহিনী আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত শুরূ করছে: রিজভী

সরকারপ্রধান হিসেবে এক পরিবারের তৃতীয় ব্যক্তি তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জিতে সরকার গঠন করেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রধানমন্ত্রী হিসেবে জিয়া পরিবারের তৃতীয় ব্যক্তি হিসেবে তারেক রহমান সরকারপ্রধান হয়েছেন।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ গ্রহণের পর দেশের ১১তম প্রধানমন্ত্রী হয়েছেন এই নেতা। এর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিরল অধ্যায়ের সূচনা হয়েছে। একই পরিবারের তিন সদস্য সরকার প্রধান হওয়ার নজিরে যুক্ত হয়েছে জিয়া পরিবার।

তারেক রহমানের বাবা জিয়াউর রহমান স্বাধীনতা-উত্তর সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন এবং ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর রাজনৈতিক অঙ্গনে পা রাখেন তার মা খালেদা জিয়া।

স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি ব্যাপক জনসমর্থন অর্জন করেন। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। পরবর্তী সময়ে আরও দুই দফায় সরকার পরিচালনা করেন তিনি।

বাবা-মায়ের পর এবার সরকার পরিচালনার দায়িত্বে তারেক রহমান। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে একই পরিবারের তিনজন সরকারপ্রধান হওয়ার পাশাপাশি সরকার পরিচালনার নেতৃত্বে অভিষেক হয়েছে দ্বিতীয় প্রজন্মের।

রাজতন্ত্র বাদে আধুনিক রাষ্ট্রব্যবস্থায় একই পরিবারের একাধিক সদস্যের শীর্ষ নেতৃত্বে আসার উদাহরণ বিশ্বে বিরল হলেও একেবারে অনুপস্থিত নয়। ভারতে জওহরলাল নেহরু, তার মেয়ে ইন্দিরা গান্ধী এবং নাতি রাজীব গান্ধী—তিনজনই প্রধানমন্ত্রী ছিলেন। পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টো, তার মেয়ে বেনজির ভুট্টো ও তার স্বামী আসিফ আলী জারদারিও প্রধানমন্ত্রী ছিলেন। শ্রীলঙ্কায় এস ডব্লিউ আর ডি বন্দরনায়েকে, শ্রীমাভো বন্দরনায়েকে ও চন্দ্রিকা কুমারাতুঙ্গা একই পরিবারে থেকে রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া উত্তর কোরিয়ায় কিম পরিবার, থাইল্যান্ডে সিনাওয়াত্রা পরিবার, গ্রিসে পাপানড্রেউ পরিবারসহ বিভিন্ন দেশে পারিবারিক রাজনৈতিক ধারাবাহিকতার নজির রয়েছে।

যুক্তরাজ্যে দীর্ঘ প্রায় দেড় যুগ কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তখন তিনি ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশে ফেরার সপ্তাহ না পেরোতেই মারা যান তার মা খালেদা জিয়া। মায়ের মৃত্যুর পর তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হন। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তার নেতৃত্বে ২১২টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি জোট। এখন বাবা-মায়ের পর তিনিও সরকার চালানোর দায়িত্ব নিলেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে হোটেলের পার্কিংয়ে আগুন, নিরাপদে ৩০০ পর্যটক

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত শুরূ করছে: রিজভী

২২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সরকারপ্রধান হিসেবে এক পরিবারের তৃতীয় ব্যক্তি তারেক রহমান

আপডেট সময় ০৮:১৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬