শিরোনাম :
হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি-ডিম আমদানি করবে না সৌদি আরব

জনস্বাস্থ্য রক্ষা ও দেশীয় বাজারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানির ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ। এছাড়া আরও ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর আংশিক বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। খবর গালফ নিউজের।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বব্যাপী স্বাস্থ্য পরিস্থিতি ও পশুরোগ মহামারির আপডেট পর্যালোচনা করে এই তালিকা নিয়মিত সংশোধন করা হয়। মূলত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু-এর মতো মারাত্মক রোগের প্রাদুর্ভাব ঠেকাতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই তালিকার কিছু নিষেধাজ্ঞা ২০০৪ সাল থেকে কার্যকর রয়েছে এবং বাকিগুলো আন্তর্জাতিক ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে পর্যায়ক্রমে যুক্ত করা হয়েছে।

নিষেধাজ্ঞার তালিকায় যে ৪০ দেশ
বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, তাইওয়ান, জিবুতি, দক্ষিণ আফ্রিকা, চীন, ইরাক, ঘানা, ফিলিস্তিন, ভিয়েতনাম, কম্বোডিয়া, কাজাখস্তান, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, লাওস, লিবিয়া, মায়ানমার, যুক্তরাজ্য, মিশর, মেক্সিকো, মঙ্গোলিয়া, নেপাল, নাইজার, নাইজেরিয়া, হংকং, জাপান, বুর্কিনা ফাসো, সুদান, সার্বিয়া, স্লোভেনিয়া, কোট ডি‘আইভরি ও মন্টিনিগ্রো।

আংশিক নিষেধাজ্ঞার তালিকায় যে ১৬ দেশ
অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, ভুটান, পোল্যান্ড, টোগো, ডেনমার্ক, রোমানিয়া, জিম্বাবুয়ে, ফ্রান্স, ফিলিপাইন, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রিয়া এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। এসব দেশের নির্দিষ্ট কিছু রাজ্য বা শহরের পণ্য আমদানিতে বিধিনিষেধ থাকবে।

তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তাপ-প্রক্রিয়াজাত মুরগির মাংস বা এই জাতীয় পণ্যের ক্ষেত্রে এই অস্থায়ী নিষেধাজ্ঞা কার্যকর হবে না। তবে শর্ত হলো- এই পণ্যগুলোকে অবশ্যই অনুমোদিত স্বাস্থ্য মান মেনে প্রক্রিয়াজাত করতে হবে। বিশেষ করে রপ্তানিকারক দেশের সরকার থেকে এই মর্মে শংসাপত্র থাকতে হবে যে, প্রক্রিয়াজাতকরণের সময় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও নিউক্যাসল রোগের ভাইরাস পুরোপুরি নির্মূল করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি-ডিম আমদানি করবে না সৌদি আরব

আপডেট সময় ১২:৪৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬