রিয়াদ, আবুধাবি ও বাগদাদের উপকণ্ঠে বিকট বিস্ফোরণের শব্দ

কাতার ও বাহরাইনে মার্কিন সামরিক অবস্থানে ইরানের হামলার পরপর সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকেও বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছেন বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তেহরানের পাল্টা হামলার প্রত্যয় প্রকাশ করার পরপরই রিয়াদে এই বিকট বিস্ফোরণের শব্দের পাশাপাশি থেমে থেমে আরও বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন এএফপির প্রতিনিধিরা।

এদিকে, ইরাকের দক্ষিণে জার্ফ আল-নাসর এলাকায় একটি ইরাকি সামরিক ঘাঁটি থেকেও বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছে খাতিব হিজবুল্লাহ নামের একটি সংগঠন। এই ঘাঁটিটি ইরানপন্থিদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত। হামলায় দুজন নিহত হওয়ার খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তারা রাজধানী আবুধাবিতে ইরান থেকে ছোড়া বেশকিছু ক্ষেপণাস্ত্র মাটিতে নামিয়ে এনেছে। তবে ইরানি হামলায় একজন নিহত হয়েছে বলেও জানিয়েছে আমিরাতের কর্তৃপক্ষ। আরব আমিরাত বলছে, এই ক্ষেপণাস্ত্র হামলা তাদের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত এবং এর পাল্টা ব্যবস্থা হিসেবে যেকোনো পদক্ষেপ তারা নিতে পারে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রিয়াদ, আবুধাবি ও বাগদাদের উপকণ্ঠে বিকট বিস্ফোরণের শব্দ

আপডেট সময় ০৪:৫৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬