ওমান উপকূলে তেল ট্যাংকারে ড্রোন হামলা, আহত ৫

মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্যে এবার ওমান উপকূলে একটি তেল ট্যাংকার ও বন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ওমানের সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্র ও রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

ওমানের মুসান্দাম থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে পালাউ-পতাকাবাহী তেল ট্যাংকার ‘স্কাইলাইট’-এ অতর্কিত হামলা চালানো হয়েছে। এই হামলায় ট্যাংকারে থাকা চারজন ক্রু সদস্য আহত হয়েছেন। ঘটনার পরপরই নিরাপত্তা নিশ্চিত করতে ট্যাংকারে থাকা ২০ জন ক্রু সদস্যের সবাই দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। তবে হামলার উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে, ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দুকম বন্দর লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলায় একজন প্রবাসী কর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

উপসাগরীয় অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যেই এই হামলাগুলো ঘটল। ওমান সাধারণত এই অঞ্চলে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করলেও, এবার তাদের উপকূলীয় এলাকা ও বন্দর হামলার লক্ষ্যবস্তু হওয়ায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ওমান উপকূলে তেল ট্যাংকারে ড্রোন হামলা, আহত ৫

আপডেট সময় ০৭:২৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬