ইরানের প্রতি পুতিনের অটল সমর্থনের আশ্বাস

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হওয়ায় মোয়াজতবা খামেনিকে একটি অভিনন্দনমূলক টেলিগ্রাম পাঠিয়েছেন। ক্রেমলিন আজ সোমবার (৯ মার্চ) এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

ক্রেমলিনের এক বিবৃতিতে টেলিগ্রামের বার্তায় প্রেসিডেন্ট পুতিনের অবিচল সমর্থনের আশ্বাসের বিষয়টি উল্লেখ করা হয়েছে। ওই বার্তায় বলা হয়, ‘বর্তমানে ইরান যখন সশস্ত্র আগ্রাসনের মোকাবিলা করছে, তখন এই উচ্চপদে আপনার দায়িত্ব পালনের জন্য নিঃসন্দেহে সাহস ও নিষ্ঠার প্রয়োজন হবে। আমি আত্মবিশ্বাসী যে, আপনি সসম্মানে আপনার বাবার কাজ এগিয়ে নিয়ে যাবেন এবং কঠিন পরীক্ষার মুখে ইরানি জনগণকে ঐক্যবদ্ধ করবেন।’

বিবৃতি অনুযায়ী, পুতিন তেহরানের প্রতি মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন যে, রাশিয়া ইরানের একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে।

টেলিগ্রামে ভ্লাদিমির পুতিন আরও বলেন, ‘আমার পক্ষ থেকে, আমি তেহরানের প্রতি আমাদের অটল সমর্থন এবং ইরানি বন্ধুদের সঙ্গে সংহতি প্রকাশ করছি। রাশিয়া ইসলামি প্রজাতন্ত্রের একটি নির্ভরযোগ্য অংশীদার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমি আপনার সামনের কঠিন কাজগুলো সমাধানে সাফল্য কামনার পাশাপাশি আপনার সুস্বাস্থ্য ও মনের জোর কামনা করছি।’

৫৬ বছর বয়সী মোজতবা খামেনি ইতিহাসের তৃতীয় ব্যক্তি হিসেবে ইরানের সর্বোচ্চ নেতা হলেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই নিয়োগকে জাতীয় ঐক্য শক্তিশালী করার একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।

পূর্ববর্তী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি টানা ৩৭ বছর এই পদে অধিষ্ঠিত ছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে তাঁর বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় তিনি নিহত হন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ইরানের প্রতি পুতিনের অটল সমর্থনের আশ্বাস

আপডেট সময় ০৮:৫২:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬